Vastu tips: রোজ রাতে বালিশের নীচে রাখুন এসব জিনিসগুলি, বাড়বে ইতিবাচক শক্তির প্রবাহ!

By Bhagysree Sarkar

Vastu tips: আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিহার্য। বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) এমন অনেক টিপস রয়েছে, যা মেনে চললে আমাদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে। শাস্ত্র মতে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি রাতে ঘুমানোর সময় বালিশের কাছে রাখলে, আমাদের জীবন আরও সুখ-সমৃদ্ধি ভরিয়ে তুলতে পারে। শাস্ত্রবিদরা বলছেন, ঘুমানোর আগে যদি এসব জিনিস মাথার কাছে রাখা হয়, তাহলে তা আপনার ঘরে সমৃদ্ধি ও শান্তির পরিবেশ তৈরি করতে পারে।

তবে এসব জিনিসগুলি আপনার মাথার কাছে রাখলে কেবল আপনার মানসিক স্বাস্থ্যই (Mental health) উন্নত হয় না, বরং আপনার বাড়িতে ইতিবাচক শক্তির (Positive energy) প্রবাহও বৃদ্ধি পায়। চলুন আজ আমরা আপনাকে এমনই কিছু বাস্তু টিপস (Vastu Tips) নিয়ে আলোচনা করবো, যার সাহায্যে আপনি আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আনতে পারেন। দেখুন-

sleeping
  • গোলাপ ফুল: গোলাপকে সৌভাগ্য এবং ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই বালিশের কাছে একটি টাটকা গোলাপ ফুল রাখলে ঘরে ভালোবাসা, সুখ এবং শান্তি জীবনে ভরে ওঠে।
  • শিবলিঙ্গ: শিবের প্রতীক শিবলিঙ্গ। তাই এটিও মাথার কাছে রাখা যেতে পারে। শাস্ত্রবিদরা বলছেন, শিবলিঙ্গ মাথার কাছে রাখলে জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক প্রশান্তির অনুভূতি দেয়।

Swapna Shastra: স্বপ্নে ভগবান শিবের দর্শন পেয়েছেন? শুভ নাকি অশুভ, কীসের ইঙ্গিত!

  • পদ্ম ফুল: পদ্ম ফুল পুণ্য এবং মানসিক শান্তির প্রতীক। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করতে পারে।
  • তামার জিনিস: তামাকে একটি শক্তিশালী ধাতু হিসেবে বিবেচনা করা হয়। যা ইতিবাচক শক্তি সঞ্চার করে। মাথার কাছে একটি ছোট তামার জিনিস রেখে আমরা নেতিবাচক শক্তি এড়াতে পারি।
  • তুলসী পাতা: তুলসীকে শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। বিছানার পাশে যদি কিছু তুলসী পাতা রাখেন, তাহলে এটি কেবল আপনার স্বাস্থ্যের উন্নতি করবে না বরং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহও বৃদ্ধি করবে।

Kumbh sankranti: কুম্ভ সংক্রান্তিতে তৈরি হবে শুভ যোগ, জানুন পুণ্যকালের সময়

  • সোনালী জিনিস: বালিশের কাছে ছোট সোনালী রঙের কিছু জিনিস রাখতে পারেন। এটি সমৃদ্ধি এবং সম্পদের আগমনের ইঙ্গিত দেয়।

Story first published: Monday, February 10, 2025, 13:46 [IST]
X
Desktop Bottom Promotion