Astro Tips: সৌভাগ্য ফেরাতে এসব জিনিস রাখুন বাড়িতে, মিটবে আর্থিক সংকট!

By Bhagysree Sarkar

Astro Tips: আমরা সকলেই চাই, আমাদের জীবনে সুথ, সমৃদ্ধি ও সম্পদে ভরে উঠুক। আর এজন্য আমরা সকলেই কমবেশি কঠোর পরিশ্রম (Hard work) করে থাকি। অগ্রগতি এবং সাফল্য অর্জন করতেই এই পরিশ্রম। কিন্তু কখনও কখনও এমন হয় যে, হাজার প্রচেষ্টার পরেও অগ্রগতি এবং সাফল্য পান না। যার কারণে আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি। তবে আপনার জেনে রাখা উচিত, এটি আপনার চারপাশের নেতিবাচক জিনিসের প্রভাব (Negative effects) বা আপনার গ্রহের অবস্থানের পরিবর্তনের কারণে হতে পারে।

এটি এমন একটি প্রভাব যা আপনাকে এগিয়ে যেতে দেয় না। আপনার সাফল্যের পথে বাধা (Obstacles to success) সৃষ্টি করে। অন্যদিকে, যে বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকে, সেই বাড়িতে সর্বদা সুখ, সমৃদ্ধি এবং অগ্রগতি থাকে। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে জানাবো, যা ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ সর্বদা বজায় থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক-

Astro Tips

ছবি সৌজন্য- pexels

. শ্রীমদ্ভাগবত গীতা বাড়িতে রাখুন

ঘরে শ্রীমদ্ভাগবত গীতা রাখলে ইতিবাচক শক্তি আসে। শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনে অগ্রগতি এবং সাফল্য অর্জন করত সফল হন। শ্রীমদ্ভাগবত পাঠ করলে একজন ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। যাতে ধৈর্য ও সংযমের সাথে তিনি সমস্যার মুখোমুখি হন।

. বাড়িতে গোলাপ গাছ লাগান

ঘরে গোলাপ গাছ লাগালে ইতিবাচক শক্তি আসে। ধর্মীয় বিশ্বাস, এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে। এও বিশ্বাস করা হয় যে, দেবী লক্ষ্মী পদ্মের পাশাপাশি গোলাপও পছন্দ করেন। তবে ঘরের ভেতরে গোলাপ গাছ লাগানোর পরিবর্তে, ঘরের বাইরে অথবা বারান্দায় লাগানো উচিত।

. লক্ষ্মী দেবীর কাছে পাঁচটি কড়ি রাখুন

কড়ি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে ধর্ময় বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয় যে, কড়ির উৎপত্তি সমুদ্রে। এমন পরিস্থিতিতে, মন্দিরে দেবী লক্ষ্মীর সামনে পাঁচটি কড়ি রাখা উচিত। এর উপর হলুদের তিলক লাগাতে ভুলবেন না। এটি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।

. সিন্দুকের মধ্যে হলুদ রাখুন

বাস্তুশাস্ত্রে, হলুদকে ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, যেখানে ভগবান বিষ্ণু থাকেন, সেখানে দেবী লক্ষ্মীও থাকেন। তাই সিন্দুক বা টাকা রাখার জায়গায় হলুদের গুঁড়ো রাখলে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে। এই টোটকায় আপনি সম্পদ ও সমৃদ্ধি লাভ করেন।

. সিন্দুকের মধ্যে রূপোর মুদ্রা রাখুন

সিন্দুকের মধ্যে একটি রূপোর মুদ্রা রাখা খুবই শুভ বলে মনে করা হয়। রূপোকে চাঁদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়, যা শান্তির প্রতীক। তাই সিন্দুকের মধ্যে একটি রূপোর মুদ্রা রাখলে ঘরে শান্তি ও সুখ নিশ্চিত হবে এবং আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। যখনই আপনি সিন্দুক বা টাকা রাখার জায়গায় রূপোর মুদ্রা রাখবেন, তখন তার উপর রোলি লাগাবে এবং দেবী লক্ষ্মীর ধ্যান করার সময় তা রাখবেন।

Story first published: Sunday, February 16, 2025, 15:52 [IST]
X
Desktop Bottom Promotion