Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: আর্থিক সমস্যায় জেরবার? কৃষ্ণের প্রিয় ময়ূরের পালক এদিকে রাখলেই হবে টাকার বৃষ্টি!
Vastu tips: আমরা সকলেই চাই, আমাদের জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করুক। এজন্য অনেকেই বাস্তুর নানান টোটকাতেও ভরসা করেন। কথিত রয়েছে, বাস্তু অনুসারে কাজ করলে আপনার ঘরে সুখ বজায় থাকে। আবার না করলে তার পরিণাম হয় নেতিবাচক। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) অত্যন্ত গুরুত্ব রয়েছে। বাস্তু অনুসারে কাজ করলে, ত্রুটি হ্রাস পায় এবং ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই শাস্ত্রে ময়ূরের পালক সম্পর্কেও কিছু কথা বলা হয়েছে।
হিন্দুধর্মে ময়ূরের পালককে (Peacock feather) অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এর বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, নিয়ম মেনে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। ময়ূরের পালকও ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই এটি রাখলে বাড়িতে আসে সৌভাগ্যের জোয়ার। সঙ্গে অর্থলাভের সম্ভাবনাও বাড়ে। তবে বাস্তুশাস্ত্রে কিছু বিষয় উল্লেখ করা আছে যে, এটি ঘরে কোথায় রাখা উচিত। তাহলে আসুন জেনে নিই এই বিষয়গুলো সম্পর্কে-

ছবি সৌজন্য- pexels
. পূর্ব দিকে
বাস্তুশাস্ত্র অনুসারে, পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে অনেক উপকার পাওয়া যায়। এই দিকে ময়ূরের পালক আপনার ঘরের ঝগড়া দূর করে এবং ঘরে ইতিবাচকতা বৃদ্ধি করে।
. টাকা রাখার লকারে
যদি আপনি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, তাহলে টাকা রাখার সময় ময়ূরের পালক অবশ্যই রাখবেন। বাস্তুশাস্ত্র অনুসারে, ময়ূরের পালক রাখলে সম্পদের অভাব হয় না।
. প্রধান দরজায়
ময়ূরের পালককে শুভ বলে মনে করা হয় এবং এটি ইতিবাচক শক্তির সাথে যুক্ত। প্রধান দরজায় ময়ূরের পালক রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং আপনার ঘরে সর্বদা সুখ থাকে।
. উপাসনা গৃহে
পুজোর স্থানে ময়ূরের পালক রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, এই স্থানে ময়ূরের পালক রাখলে সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে। এই স্থানে ময়ূরের পালক আপনাকে ভাগ্যবান করে তোলে।
. শিশুদের পড়াশোনার জায়গা
বাচ্চাদের পড়াশোনার জায়গায় ময়ূরের পালক রাখলে তাদের মনোযোগ বৃদ্ধি পায়। এতে করে পড়াশোনায় মনোযোগী হয় এবং বাচ্চাদের ফলাফলও উন্নত হয়।



Click it and Unblock the Notifications