Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Cancer Yearly Horoscope 2024: ২০২৪ সাল কেমন যাবে কর্কট রাশির জাতকদের? দেখুন বার্ষিক রাশিফল
Cancer Yearly Horoscope 2024: আর কয়েক সপ্তাহ পরেই পড়ে যাবে ২০২৪ সাল। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। জ্যোতিষ শাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে ১২ রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কী প্রভাব পড়বে, সে সব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে।

২০২৪ সাল কর্কট রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কী ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জন্য ২০২৪ সালের রাশিফল।
ক্যারিয়ার
ক্যারিয়ারের দিক দিয়ে নতুন বছরটা খুব ভালো যাবে। এই সময়ে আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। সকলে আপনার কাজ দেখে প্রশংসা করবে। এই সময়ে আপনি আপনার বসের সহযোগিতা পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ও ভালো হবে। এই সময়ে আপনার পদোন্নতি ও আয় বৃদ্ধি হতে পারে।
ব্যবসা
বছরের শুরুর মাসগুলো ব্যবসায়ীদের ভালো যাবে না। এই সময়ে আপনার ব্যবসায়িক পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। আপনার কিছু কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও কাজ করবেন না। পার্টনারশিপে ব্যবসায়ীদের জন্য মে মাসটি চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে পার্টনারের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। জুন মাসে পরিস্থিতির উন্নতি হবে। এই সময়ে ভালো লাভ হতে পারে। যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা পরিশোধ করার চেষ্টা করুন, অন্যথায় ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। ডিসেম্বর মাসে আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে।
পারিবারিক জীবন
পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আপনার কথাবার্তা ঠিক রাখুন। ভাই-বোনের সংক্রান্ত বড় উদ্বেগ থেকে মুক্তি পাবেন। এই সময়টা তাদের সঙ্গে খুব ভালো কাটবে। বাবার স্বাস্থ্য ভালো থাকবে না। এপ্রিল থেকে জুন মাস আপনার পিতার জন্য অনুকূল হবে না। এই সময়ে তাঁদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।
বৈবাহিক জীবন
বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা একেবারেই ভালো যাবে না। কোনো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। অগস্টের পরের সময়টা ভালো যাবে। এই সময়ে আপনার মধ্যে চলমান সমস্যা অনেকটা কমবে।
প্রেম জীবন
লভ লাইফ খুব ভালো যাবে। এই সময়ে আপনাদের সম্পর্ক দৃঢ় হবে। একে অপরকে সময় দিতে পারবেন। সময়ের সাথে সাথে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও উন্নত হবে। জুলাইয়ের পরের সময়টি ভালো যাবে না। বহিরাগত কিছুজনের হস্তক্ষেপের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে। তাই ব্যক্তিগত বিষয়ে অন্যদের বেশি হস্তক্ষেপ করতে না দিলেই ভালো। বছরের শেষে আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এতে পরিবারের অনুমোদন পেতে পারেন।
আর্থিক অবস্থা
অর্থের দিক দিয়ে নতুন বছর মোটামুটি যাবে। আয় ভালো হবে, তবে ব্যয় বৃদ্ধি কারণে সমস্যায় পড়তে পারেন। বছরের শুরুটা ভালো কাটবে। তবে ব্যয় বৃদ্ধির কারণে আপনি সঞ্চয় করার সুযোগ কম পাবেন। আর্থিক সঙ্কটে পড়তে পারেন।
শিক্ষা জীবন
শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাঁরাও এই বছর সাফল্য পেতে পারেন। পছন্দের কলেজে ভর্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যে সব শিক্ষার্থীরা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক, তাঁদের সামনে আসা সব বাধা-বিপত্তি দূর হবে।
স্বাস্থ্য
এ বছর স্বাস্থ্য ভালো থাকবে না। ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। এই সময়ে মাথাব্যথা, জ্বরে ভুগতে পারেন। তাই স্বাস্থ্যের যত্ন নিন। কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সময়মতো ওষুধ খান। জুলাই মাসটি ভালো যাবে। এই সময়ে আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো বোধ করবেন। সুস্থ-সবল থাকতে প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications