Kamika Ekadashi 2022 : মনের সব ইচ্ছা পূরণ হয় কামিকা একাদশী ব্রত পালনে! জেনে নিন তিথি ও মুহূর্ত

প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে কামিকা একাদশীর ব্রত পালন করা হয়। চলতি বছর এই একাদশী পালন করা হবে ২৪ জুলাই, রবিবার। শাস্ত্র মতে, কামিকা একাদশী পালনকারী ব্যক্তি তাঁর জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পান, সকল ইচ্ছা পূরণ হয় এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন।

Kamika Ekadashi 2022 Date And Time

চলুন জেনে নেওয়া যাক, কামিকা একাদশীর তিথি, মুহূর্ত, পূজা বিধি ও গুরুত্ব।

কামিকা একাদশীর তিথি ও মুহূর্ত

কামিকা একাদশীর তিথি ও মুহূর্ত

২০২২ সালে কামিকা একাদশী পড়েছে ২৪ জুলাই, রবিবার।

একাদশী শুরু হবে - ২৩ জুলাই, বেলা ১১টা ২৭ মিনিটে।

একাদশীর শেষ হবে - ২৪ জুলাই, দুপুর ১টা ৪৫ মিনিটে।

পূজা বিধি

পূজা বিধি

কামিকা একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প নিন। চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে দিন ও গঙ্গাজল দিয়ে পূজার স্থান শুদ্ধ করুন। তারপর পুজোর প্রস্তুতি শুরু করুন। চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন।

ফল, ফুল, মিষ্টি, তিল, দুধ, পঞ্চামৃত নিবেদন করুন। তুলসীও নিবেদন করতে হবে। তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থেকে যায়। পুজোর শেষে কামিকা একাদশীর ব্রত কথা পড়ুন বা শুনুন। শেষে আরতি করুন।

এই দিনে ব্রাহ্মণ ভোজন করান এবং দান-দক্ষিণা দিন। আপনার সাধ্যমতো অসহায় ও দরিদ্র মানুষদের সাহায্য করুন। বিষ্ণু সহস্রনাম পাঠ অবশ্যই করুন। সারা দিন বিষ্ণুর নাম স্মরণ করুন।

কামিকা একাদশী ব্রতের গুরুত্ব

কামিকা একাদশী ব্রতের গুরুত্ব

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, একাদশী ব্রত পালনে শ্রী বিষ্ণুর পাশাপাশি পূর্বপুরুষের আশীর্বাদও পাওয়া যায়। আটকে যাওয়া কাজগুলিও সম্পন্ন হতে শুরু করে। এই ব্রত পালনে তাদের সকল দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি দূর হয় এবং মোক্ষ লাভ হয়।

কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বিশ্বাস করা হয়, এই ব্রত পালন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়। যাঁরা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায়, তাঁদের অবশ্যই এই ব্রত করা উচিত। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রতের চেয়ে ভাল আর কোনও দ্বিতীয় উপায় নেই।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion