Kali Puja 2023: কালী পুজো শুরু ক'টা থেকে? অমাবস্যা কখন? জেনে নিন

Kali Puja 2023: হাতে আর মাত্র দিন তিনেক। তার পরেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। এ দিন শক্তির আরাধনায় মেতে উঠবে গোটা দেশ। সারা রাত ধরে চলবে কালী পুজো। এই কালী পুজোকে শ্যামা পুজো ও দ্বীপান্বিতা কালী পুজোও বলা হয়। অবাঙালি সম্প্রদায় এ দিন লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন। আবার বহু বাঙালী ঘরেও এই তিথিতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়।

সাধারণত প্রতি বছর কালী পুজো ও দীপাবলি একদিন আগে ও পরে থাকে। তবে এই বছর কালী পুজোর সঙ্গে একই দিনে পালিত হবে দীপাবলি। দেখে নিন, এ বছরের কালী পুজোর দিনক্ষণ ও শুভ সময়।

Kali Puja 2023

২০২৩ সালের কালী পুজোর তিথি ও শুভক্ষণ

পঞ্জিকা অনুসারে, এই বছর কালী পুজো পড়েছে ১২ নভেম্বর অর্থাৎ ২৫ কার্তিক, রবিবার। এ দিন দুপুর ২টো বেজে ৪৪ মিনিটে অমাবস্যা তিথি শুরু। আর অমাবস্যা তিথি শেষ হবে ১৩ নভেম্বর, সোমবার ২ টো ৫৬ মিনিটে।

কালী পূজার নিশীথ সময় শুরু ১২ নভেম্বর রাত ১১টা ৩৯ মিনিটে। থাকছে রাত ১২টা পেরিয়ে আর কিছুক্ষণ, অর্থাৎ ১৩ নভেম্বর মধ্যরাত ১২টা ৩২ মিনিট অবধি। এ বছর মাত্র ৫৩ মিনিট নিশীথ সময় থাকছে।

পৌরাণিক কাহিনী

পুরাণ অনুসারে, পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর। দেবতারাও এই ভয়ঙ্কর দুই অসুরের ভয়ে স্বর্গ ত্যাগ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবরাজ ইন্দ্র শরণাপন্ন হলেন দেবী পার্বতীর। দেবী পার্বতী শম্ভু এবং নিশম্ভু বধের জন্য নিজ শরীরের কোষ থেকে অন্য এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, দেবী কৌশিকী। এই দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদিরূপ। এক এক করে সব অসুরকে বধ করেন মা কালী। ভক্তিভরে মা কালীর আরাধনা করলে সকল ভয় দূর হয়, আরোগ্য লাভ করা যায়, তন্ত্র-মন্ত্রের প্রভাব সমাপ্ত হয়। এর পাশাপাশি ব্যক্তি আত্মরক্ষা করতে পারে, শত্রুদের নিয়ন্ত্রণে রাখতে পারে। কালীর পুজো সারা রাত জেগে করা হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion