বৃহস্পতি-শুক্রের কাম রাজযোগ সব স্বপ্ন পূরণ হবে এই ৩ রাশির!

জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে ২০২৩ সালের ডিসেম্বর মাস অত্যন্ত বিশেষ। এই মাসে একাধিক গ্রহ স্থান পরিবর্তন করবে এবং এর ফলে বিভিন্ন রাজযোগ তৈরি হবে। যার প্রভাব থাকবে আগামী বছরেও। ডিসেম্বরে শুক্র তার স্বরাশি তুলায় থাকবে। মেষ রাশিতে বিরাজমান রয়েছে বৃহস্পতি। এর ফলে বৃহস্পতি ও শুক্রের মধ্যে সমসপ্তক যোগ গঠিত হবে। শুক্রের ও বৃহস্পতির ওপর পরস্পরের শুভ প্রভাব থাকবে। এই দুই গ্রহের সংযোগের ফলে এ সময়ে 'কাম' যোগেরও নির্মাণ হয়েছে।

এই কাম যোগের প্রভাবে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে। দেখে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

kam rajyog

মেষ রাশি (Aries)

মেষ রাশির জাতকদের উপর কাম যোগের শুভ প্রভাব দেখা যাবে। শুক্র ও বৃহস্পতির প্রভাবে এই রাশির জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে এই সময়। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। চাকুরিজীবীরা সাফল্য লাভ করবেন। এই সময় পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। এই সময় ধন লাভ হতে পারে।

কর্কট রাশি (Cancer)

কাম যোগের প্রভাবে কর্কট রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। বৃহস্পতি ও শুক্র গ্রহের শুভ প্রভাব দেখা যাবে। আটকে থাকা কাজগুলো এই সময় শুরু হতে পারে। এই রাশির জাতকরা বাড়ি, গাড়ি, সম্পত্তিতে বিনিয়োগ করলে তা থেকে লাভবান হবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। মা-বাবার পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময় বাড়ির পুনর্নিমাণের কাজে অধিক অর্থ ব্যয় হতে পারে। বাবার সহযোগিতা পাবেন। ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটবে। এই সময় আপনার সমস্ত মনোস্কামনা পূর্ণ হবে।

সিংহ রাশি (Leo)

কাম রাজযোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের ভাগ্য বদলে যেতে পারে। জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। এই সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সফল হবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ক্যারিয়ারে ভালো সুযোগ আসবে। সমাজে আপনার ভাবমূর্তি উন্নত হবে। ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন। ব্যবসায়ে লাভের যোগ রয়েছে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এই রাশির জাতকদের উচ্চশিক্ষা লাভের ইচ্ছা পূরণ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Sunday, December 3, 2023, 17:39 [IST]
X
Desktop Bottom Promotion