মেষ রাশিতে বৃহস্পতি-শুক্রের মিলন, ভাগ্য খুলবে এই ৫ রাশির!

Jupiter Venus Conjunction: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। যার ফলে অনেক সময় কোনও একটি রাশিতে একাধিক গ্রহের মিলন হয়। ২০২৪ সালে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। যার মধ্যে রয়েছে বৃহস্পতি এবং শুক্রও।

এ বছর শুক্র গ্রহ মেষ রাশিতে গোচর করবে। বৃহস্পতি আগে থেকেই অবস্থান করছে এই রাশিতে। যার ফলে মেষ রাশিতে এই দু'টি গ্রহের মিলন ঘটবে। বৃহস্পতি ও শুক্রের প্রভাবে ৩ রাশির জাতকদেরর ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। জেনে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Jupiter venus conjunction

মিথুন রাশি (Gemini)

শুক্র ও বৃহস্পতির শুভ প্রভাবে মিথুন রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। এই সময়ে আপনার আয় বৃদ্ধি হতে পারে। আয়ের নতুন উৎস থেকে অর্থ উপার্জনে সফল হবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার পদোন্নতি হতে পারে। নতুন চাকরির অফার আসতে পারে। ব্যবসায়ীদের কোনও ডিল ফাইনাল হতে পারে, যা থেকে ভালো লাভ হবে। এই সময়ে আপনি শেয়ার বাজার, বাজি এবং লটারি থেকে অর্থ লাভ করতে পারেন।

কর্কট রাশি (Cancer)

চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। সমাজে আপনার সুনাম বাড়বে। আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। কর্কট রাশির বেকার জাতক জাতিকারা এই সময়ে চাকরি পেতে পারেন।

সিংহ রাশি (Leo)

শুক্র ও বৃহস্পতির সংযোগে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। বাকি থাকা কাজগুলো এই সময় সম্পন্ন হবে। কোনও ধর্মীয় বা শুভ কর্মসূচীতে যোগ দিতে পারেন। যে সব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে ইচ্ছুক, তাঁরা তাঁদের প্রচেষ্টায় সফল হবেন। এই সময়ে দেশে-বিদেশে যাত্রা করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion