২০২৪-এ রাশি পাল্টাবে বৃহস্পতি, ভাগ্য খুলে যাবে এই ৩ রাশির!

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি, রাহু-কেতুর পর বৃহস্পতি সবচেয়ে ধীর গতিতে চলে। একটি রাশিতে এক বছর ভ্রমণ করে বৃহস্পতি। পুনরায় সেই রাশিতে ফিরে আসতে দেবগুরুর ১২ বছর সময় লাগে।

বর্তমানে মেষ রাশিতে বিচরণ করছে বৃহস্পতি। ২০২৪ সালে রাশি পরিবর্তন করবে এই গ্রহ। পয়লা মে দুপুরে মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতির রাশি পরিবর্তন বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। আকস্মিক আর্থিক লাভ হতে পারে।

Jupiter transit

মেষ রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব

বৃহস্পতির গোচর মেষ রাশির জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীরা আটকে থাকা অর্থ ফেরত পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হতে পারে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে ইচ্ছুক, তাঁরা তাঁদের প্রচেষ্টায় সফল হতে পারেন। এই সময়ে অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অর্থ সঞ্চয় করতেও সফল হবেন।

কর্কট রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব

বৃহস্পতির গোচরকালে কর্কট রাশির জাতকদের আয় বৃদ্ধি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। এই সময়ের মধ্যে সম্পত্তিতে বিনিয়োগ করা অত্যন্ত লাভদায়ক হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। সন্তান সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। এর পাশাপাশি কোনও বড়সড় দায়িত্বও পেতে পারেন তাঁরা। ব্যবসায় ভালো লাভ হবে।

সিংহ রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব

বৃষ রাশিতে বৃহস্পতির গোচর সিংহ জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে। এই গোচরকালে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। চাকুরিজীবী জাতকদের পদোন্নতি হতে পারে। বেকার জাতকরা নতুন চাকরি পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা চাকরি পেতে পারেন এই সময়। ব্যবসায়ীরাও ধন লাভ করবেন। সন্তান লাভে ইচ্ছুক দম্পতিদের মনোস্কামনা পূরণ হতে চলেছে ২০২৪ সালে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, December 15, 2023, 12:59 [IST]
X
Desktop Bottom Promotion