Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১৪ সেপ্টেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে, দারুণ লাভ হবে এই ৫ রাশির!
দেব গুরু বৃহস্পতি ১৪ সেপ্টেম্বর স্বরাশি ধনু থেকে বেরিয়ে শনিদেবের রাশি মকর-এ প্রবেশ করবে এবং ২০ নভেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন। তারপরে, বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে জ্ঞান, ভাগ্য, বিবাহ, বৃদ্ধি, গুরু, সন্তান, ইত্যাদির কারক হিসেবে বিবেচনা করা হয়। এই বিশাল গ্রহটি ধনু এবং মীন রাশির অধিপতি।

মকর রাশিতে বৃহস্পতির আগমনের ফলে সকল রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়বে। কিন্তু বৃহস্পতির এই পরিবর্তনের প্রভাব ৫ রাশির উপর শুভ হবে। আসুন দেখে নিন, তালিকায় আপনার রাশি আছে কিনা।

মেষ রাশি
বৃহস্পতির প্রভাবে আপনার আর্থিক দিক শক্তিশালী হবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সমাজে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। আপনি মানুষের কাছ থেকে মান-সম্মান পাবেন। যারা চাকরি খুঁজছেন, তাদের পরিশ্রম সফল হবে। এই সময়টি আপনার জন্য খুবই লাভদায়ক হতে পারে। শিক্ষা ক্ষেত্রে সাথে যুক্ত ব্যক্তিদের জন্যও এই সময়টি লাভদায়ক হবে।

সিংহ রাশি
এই সময়ের মধ্যে আপনার প্রপার্টিতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লাভ হবে। এই সময়ের মধ্যে আপনি ধর্ম-কর্মের কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিবাহ যোগ্য জাতক-জাতিকাদের বিয়ের আলোচনা এগিয়ে যাবে। কাজ-ব্যবসায়ও সফলতার প্রবল সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবনে সুখ থাকবে।

বৃশ্চিক রাশি
আপনি এই সময়ের মধ্যে নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। আপনি অর্থ সংক্রান্ত সুসংবাদ পাবেন। গুরু দেবের কৃপায় আপনি প্রতিটি কাজে সাফল্য অর্জন করবেন। এই সময় যাত্রা করা আপনার জন্য শুভ হবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পরিবারের সদস্য ও বন্ধুদের সহযোগিতা মিলবে।

ধনু রাশি
এই সময়ে আপনার সুযোগ-সুবিধায় বৃদ্ধি হতে পারে। বৈবাহিক জীবনে সুখ থাকবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ধন লাভ হবে। কর্মক্ষেত্রে আপনার করা কাজের প্রশংসা করা হবে। চাকরি-ব্যবসায় অনেক উন্নতি হবে।

মীন রাশি
অর্থ প্রাপ্তি হবে, যার ফলে আপনার আর্থিক পক্ষ মজবুত হবে। ভাগ্য ভাল থাকবে এই সময়। বৈবাহিক জীবন সুখকর হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে। মান-সম্মান বৃদ্ধি হবে।



Click it and Unblock the Notifications