দেবগুরুর ভরণী নক্ষত্রে প্রবেশ, এই ৩ রাশির জাতকরা পাবেন প্রচুর অর্থ-খ্যাতি!

জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহগুলি রাশি পরিবর্তন করার পাশাপাশি নক্ষত্রও পরিবর্তন করে থাকে। ২২ এপ্রিল বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করেছিল। এবার ২১ জুন দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছেন। এর পর ২৭ নভেম্বর অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্যায়ে গোচর করবে।

জ্যোতিষশাস্ত্রে মোট নক্ষত্রের সংখ্যা ২৭টি। এর মধ্যে দ্বিতীয় হল ভরণী নক্ষত্র। দেবগুরুর ভরণী নক্ষত্রে প্রবেশের ফলে ৩ রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক, সেই ভাগ্যবান রাশিগুলো কী কী।

Jupiter Transit in Bharani Nakshatra

মেষ রাশি
বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। ক্যারিয়ার ও ব্যবসায় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন খুব শুভ ও ফলদায়ক হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। জমিজমায় ভালো ডিল পেতে পারেন। বিদেশ যাত্রার ভালো যোগ রয়েছে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে ভালো ফলাফল পাবেন। আর্থিক লাভের সুযোগ আসবে। বেকার জাতকরা এই সময় ভালো চাকরির সুযোগ পেতে পারেন। বৃহস্পতির রাশির পরিবর্তন ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত শুভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion