Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Gochar 2023: মেষ রাশিতে গুরু গোচর, লাভবান হবেন ৪ রাশির জাতক!
বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। কোষ্ঠীতে বৃহস্পতির পরিস্থিতি শুভ না থাকলে জীবনে বিরাট সমস্যা দেখা দেয়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে শিক্ষা, প্রজ্ঞা, সম্মান, বিবাহ, ভাগ্য, আধ্যাত্মিকতা, সন্তানের কারক হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি একটি শুভ গ্রহ।
২৩ এপ্রিল অস্ত অবস্থায় মেষ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি। ২৭ এপ্রিল এই রাশিতেই উদয় হবে। বৃহস্পতির অবস্থান পরিবর্তনে ৪ রাশির জাতকরা খুব লাভবান হবেন। জেনে নিন, সেই ভাগ্যবান রাশিগুলো কী কী-

মেষ রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
বৃহস্পতির গোচরকালে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক উন্নতি হবে। চাকুরিজীবীদের এই সময়টা খুবই ভালো কাটবে। শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য পাবেন। যাঁরা লভ রিলেশনে আছেন, তাঁরা এই সময় সুখবর পেতে পারেন। বিয়ের যোগ রয়েছে।
কর্কট রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
কর্কট রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গোচরকালে আর্থিক লাভ হবে। নতুন প্রকল্পে যে কাজ চলছে তাতে সাফল্য পেতে পারেন। এই ট্রানজিটের সময় জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।
সিংহ রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
বৃহস্পতির গোচরকালে সিংহ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। আর্থিক লাভ হবে। ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং শুভ ফল পাবেন। শিক্ষাক্ষেত্রেও সাফল্য আসবে।
তুলা রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
বৃহস্পতির এই গোচর তুলা রাশির জাতকদের জন্য শুভ হবে। ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সাফল্য আসবে। এই ট্রানজিটের সময় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications