Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Gochar 2023: বৃহস্পতির গোচরে চরম বিপদে পড়বেন এই ৫ রাশি জাতকরা!
২২ এপ্রিল থেকে মেষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। বর্তমানে রাহু মেষ রাশিতে বিরাজ করছে। জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতি ও রাহু এক সঙ্গে কোনও রাশিতে উপস্থিত থাকলে বা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হলে গুরু চন্ডাল যোগ নির্মিত হয়।
মেষ রাশিতে গঠিত হওয়া গুরু চন্ডাল যোগ ৫ রাশির জাতকদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে চলেছে। দেখে নিন, বৃহস্পতির গোচরে কোন কোন রাশির জাতকদের জীবনে ঘোর অন্ধকার নামতে চলেছে।

বৃষ রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
এই সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়বে। স্বাস্থ্য সমস্যাও হতে পারে। এই সময়ে আপনি আপনার পরিবারের খরচ নিয়েও খুব চিন্তিত থাকবেন। ব্যয় বৃদ্ধি হতে পারে। এই সময় আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।
কর্কট রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
কর্মক্ষেত্রে বড় পরিবর্তন করতে হতে পারে। তবে এখনই কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছরের অগস্টের পরে পরিবর্তন করা আপনার পক্ষে উপকারি হবে। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই তাঁর স্বাস্থ্যের যত্ন নিন। তবে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
বৃশ্চিক রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার লিভারের সমস্যা হতে পারে। সময়মতো চিকিৎসা করান। অন্যথায় আপনার সমস্যা আরও বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। খরচ আগের চেয়ে বেশি হবে। স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।
মকর রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
বৃহস্পতির গোচরকালে এই জাতকদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। পারিবারিক জীবনেও সমস্যা দেখা দেবে। এই সময়ে আপনি আপনার ক্যারিয়ার এবং পরিবার নিয়ে সমস্যায় পড়বেন। তবে অক্টোবরের পর সময় ভালো কাটবে।
কুম্ভ রাশিতে বৃহস্পতি গোচরের প্রভাব
এই সময়ে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে না। অনেক শারীরিক সমস্যাও হতে পারে। এই সময়ে জয়েন্টে ব্যথা আরও বাড়তে পারে। যাদের কানের সমস্যা আছে, তাদের সমস্যাও বাড়তে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications