Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এপ্রিল মাসে রাশি পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি, দেখে নিন আপনার জীবনে কী ঘটবে
বৃহস্পতি গ্রহ ৬ এপ্রিল, মঙ্গলবার মকর থেকে কুম্ভ রাশিতে গোচর করবে। এই রাশিতে দেবগুরু বৃহস্পতি ১৪ সেপ্টেম্বর অবধি অবস্থান করার পরে, বক্রী অবস্থায় আবার মকর রাশিতে প্রবেশ করবে, এখানে ২০ নভেম্বর অবধি থাকবে। এর পরে আবার মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতির এই গোচরের প্রভাব সমস্ত রাশির উপরই পড়বে। আসুন জেনে নেওয়া যাক সমস্ত রাশির উপর বৃহস্পতির গোচরের প্রভাব কেমন হবে -


মেষ রাশি
প্রবীণদের জন্য ধর্মীয়-মাঙ্গলিক কাজের সুযোগ থাকবে। শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে বলে আশা করা হচ্ছে। নতুন বিয়ে করেছেন এমন জাতক-জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
চাকরিতে পদোন্নতি হবে এবং নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি শীঘ্রই ঠিক হবে। সামাজিক কাজে বেশি ব্যয় হবে, তবে আপনার খ্যাতিও বাড়বে।

মিথুন রাশি
ভাইদের মধ্যে মতভেদ-অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে দেবেন না। বিদেশ যাত্রার যোগ আছে। আয় ভাল হতে পারে। ধর্মের বিষয়ে গভীর আগ্রহ থাকবে। ভাবনা-চিন্তা করে নেওয়া সমস্ত কৌশল কার্যকর হবে।

কর্কট রাশি
ব্যবসায়িক কাজে সাফল্য অর্জন হবে। অর্থ লাভের যোগ আছে। চাকরিতে পদোন্নতির সুযোগ পাবেন। তীর্থযাত্রা ও সামাজিক কাজে অর্থ ব্যয় হবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

সিংহ রাশি
স্বাস্থ্যের প্রতি সজাগ থাকুন। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। মাঙ্গলিক কাজের সুযোগ আসবে। বিবাহ-সংক্রান্ত আলোচনাও সফল হবে। চাকরিতে সম্মান ও প্রভাব বাড়বে। উচ্চ কর্মকর্তাদের সহযোগিতা মিলবে।

কন্যা রাশি
গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। কোর্ট-কাছারির মামলা বাইরে সমাধান করুন। অতিরিক্ত ব্যস্ততার কারণে স্ট্রেস বাড়বে। বিবাহে বাজেটের চেয়ে বেশি ব্যয় হবে। বিদেশী কম্পানিতে চাকরি বা নাগরিকত্বের জন্য আবেদন করা সফল হবে।

তুলা রাশি
চাকরিতে পদোন্নতি হতে পারে। সব ক্ষেত্রে সাফল্যের জন্য ভাল সুযোগ থাকবে। আয়ের অনেক দিক মিলতে পারে। পরিবারের প্রবীণদের থেকে সহযোগিতা পাবেন। সন্তান সম্পর্কিত উদ্বেগ থেকে মুক্তি পাবেন।

বৃশ্চিক রাশি
গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কলহ ও মানসিক অশান্তি থাকবে। চাকরিতে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রোমোশন এবং ট্রান্সফারের প্রচেষ্টাও সফল হবে। পৈতৃক সম্পত্তি থেকে উপকৃত হবেন।

ধনু রাশি
সন্তান সম্পর্কিত উদ্বেগ দূর হবে। বিদেশ যাত্রা এবং বিদেশী সংস্থায় চাকরি মিলতে পারে। সাহস বাড়বে। শিক্ষার্থীরা ভাল সাফল্য পাবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ থাকবে। কর্মক্ষেত্রেও প্রভাব বাড়বে।

মকর রাশি
অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। আপনি কোনও দামি জিনিস কিনতে পারেন। সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলিও ঠিক হবে। আপনি যে সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন তা প্রশংসিত হবে। ষড়যন্ত্রের শিকার হওয়া এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন।

কুম্ভ রাশি
সামাজিক পদমর্যাদা বাড়বে। আপনার পরিকল্পনা এবং কৌশলগুলি গোপন রাখুন। ব্যবসা এবং বিবাহের ক্ষেত্রে আসা বাধাগুলি দূর হবে। শিক্ষার্থীরা ভাল সাফল্য পাবে। সন্তান সম্পর্কিত উদ্বেগ থেকে মুক্তি মিলবে।

মীন রাশি
কোর্ট-কাছারির মামলাগুলি বাইরে সমাধান করা ভাল হবে। অতিরিক্ত ব্যস্ততা এবং অকারণে ব্যয়ের মুখোমুখি হতে হবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। লেনদেন সংক্রান্ত বিষয়েও সাবধানতা অবলম্বন করুন।



Click it and Unblock the Notifications