Guru Uday 2023: ২৭ এপ্রিল উদিত হবে দেবগুরু বৃহস্পতি, সাবধানে থাকুন এই ৩ রাশির জাতকরা!

জ্যোতিষ অনুসারে, দেবগুরু বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তন, অস্ত যাওয়া বা উদয় হওয়া সমস্ত রাশির উপরই অল্পবিস্তর শুভ-অশুভ প্রভাব ফেলে। ২২ এপ্রিল অস্ত অবস্থায় বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করেছে। আগামী বৃহস্পতিবার, ২৭ এপ্রিল এই রাশিতেই উদিত হতে চলেছে দেবগুরু।

বৃহস্পতির মেষ রাশিতে উদয় হওয়ার এই ঘটনাটি বেশ কয়েকটি রাশির জন্য বিশেষ উপকারী হতে চলেছে। তবে কিছু রাশির জাতকদের এই সময় খুব সাবধানে থাকতে হবে, নইলে বিপদ বাড়বে। দেখে নিন, বৃহস্পতি উদয়ে কোন কোন রাশির জাতকরা সমস্যার সম্মুখীন হবেন-

Jupiter Rise In Aries on 27 April 2023

বৃষ রাশি
ব্যয় বৃদ্ধি পাবে। এই সময়ে আপনাকে আর্থিক ক্ষেত্রে খুব ভেবেচিন্তে চলতে হবে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা লিভারের সমস্যা আছে, তারা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে তর্ক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কন্যা রাশি
পরিবারে ঝামেলা হতে পারে। আপনার কথাবার্তা সংযত রাখুন। কর্মস্থলে কোনও ধরনের বিরোধ দেখা দিলে, মিথ্যা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে শাস্তি দিতে পারেন। এই সময়ে আপনার শ্বশুরপক্ষের সঙ্গে কোনও আর্থিক লেনদেন করবেন না।

বৃশ্চিক রাশি
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা তাদের পছন্দমতো চাকরি পাবেন না। এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় পেটের রোগে ভুগতে পারেন। এই সময়ে আপনার ব্যক্তিগত বিষয় কারুর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, April 24, 2023, 10:34 [IST]
X
Desktop Bottom Promotion