Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২৯ জুলাই বক্রি হবে বৃহস্পতি, ভাগ্যের চাকা ঘুরতে পারে ৬ রাশির জাতকদের!
২৯ জুলাই মীন রাশিতে বক্রি হবে বৃহস্পতি এবং ২৪ নভেম্বর পর্যন্ত এই অবস্থাতেই থাকবে। তারপর ফের স্থান পরিবর্তন করবেন।

দেবগুরু বৃহস্পতির গতিবিধির পরিবর্তন কোনও কোনও রাশির জাতক, জাতিকাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। জেনে নিন বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী গতিতে কোন কোন রাশির জাতকদের উপকার হবে।

বৃষ রাশি
এই রাশির জাতকদের আয় বাড়াতে পারে। এই সময়ে আপনি গৃহস্থালীর জিনিসপত্র কেনার জন্য অর্থ ব্যয় করবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা শীঘ্রই চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা লাভবান হতে পারেন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হবে। এই রাশির কিছু জাতকের ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং তাঁরা আধ্যাত্মিক কাজেও অংশ নিতে পারেন। আপনি যদি সামাজিক কাজ করেন, তবে আপনার সাহায্যে অনেক মানুষ উপকৃত হতে পারে। ব্যবসায় লাভ ও চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে পারেন।

কন্যা রাশি
জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের এই সময়টি বেশ ভালই কাটবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের উন্নতি হতে পারে।

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীরা ভাল ফলাফল পাবেন। যাঁদের হৃদরোগ আছে, তাঁদের স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ে আপনার বুদ্ধিগত ক্ষমতা বৃদ্ধি পাবে, যে কারণে আপনি কেরিয়ারে ভাল ফলাফল পেতে পারেন।

কুম্ভ রাশি
আর্থিক উন্নতি হতে পারে। আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন, তবে তা থেকে লাভ হতে পারে। গলার কোনও সমস্যা হতে পারে, তাই ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকুন।

মীন রাশি
ভাল ফলাফল পেতে কঠোর পরিশ্রম করুন। এই সময় ধর্মীয় কাজে আপনার অর্থ ব্যয় হবে। অতীতে করা বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স আরও ভাল হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications