Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Vakri 2022 : মীন রাশিতে বক্রি হয়েছে বৃহস্পতি, ভাগ্য বদলাবে এই রাশির জাতক জাতিকাদের!
জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি জ্ঞান, সম্পদ, সুখ, সন্তান, ধর্মজ্ঞান, পরিতৃপ্ততা, ইত্যাদির কারক। বৃহস্পতিকে দেবগুরুর স্থান দেওয়া হয়েছে। ২৯ জুলাই, শুক্রবার বৃহস্পতি মীন রাশিতে বক্রি হবে এবং ২৪ নভেম্বর মার্গী হবে।

বৃহস্পতির বক্র গতি কিছু রাশির জন্য খুব শুভ হবে, আবার কারও কারও জীবনে অনেক উত্থান-পতন আসবে। চলুন জেনে নেওয়া যাক, বৃহস্পতি বক্রি হওয়ার কারণে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
মাঙ্গলিক কাজে বেশি খরচ হতে পারে। এই সময়ে আপনাকে আপনার খরচের সঠিক হিসাব রাখতে হবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়টা তেমন ভাল কাটবে না। কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের বিশাল বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে।

বৃষ রাশি
অর্থের দিক দিয়ে এই সময়টি মোটামুটি কাটবে। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার সমস্ত পরিকল্পনা খুব বুদ্ধি খাটিয়ে করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

মিথুন রাশি
চাকুরিজীবীদের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে হবে। এই সময়ে আপনার কাজে বাধা আসতে পারে। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করতে পারেন। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে তাড়াহুড়ো করে কোনও আর্থিক সিদ্ধান্ত না নিলেই ভাল। বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না।

কর্কট রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্য এই সময়টি খুবই লাভদায়ক হবে। আপনি ভাল আর্থিক লাভ করতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

সিংহ রাশি
এই সময়ে অফিসের পরিবেশ খুব একটা ভাল থাকবে না। ব্যবসায়ীদের তেমন বড় লাভও হবে না, আবার ক্ষতিও হবে না। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। সন্তান সম্পর্কিত উদ্বেগ বাড়বে।

কন্যা রাশি
চাকুরিজীবীরা এই সময়ের মধ্যে প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হবে। এই সময়ের মধ্যে আপনার পা বা ত্বকের কোনও সমস্যা হতে পারে।

তুলা রাশি
অফিসে কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনার পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার কারণে আপনি খুব হতাশ হবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না।

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনার মধ্যে ছোটোখাটো বিবাদ হতে পারে, তবে বড় কোনও সমস্যা হবে না।

ধনু রাশি
ব্যবসায়ীরা এই সময়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। আপনার সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবাদও হতে পারে। আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। এই সময় বাড়িতে বিবাদ হতে পারে।

মকর রাশি
চাকুরিজীবীদের এই সময়টা মোটামুটি কাটবে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে।

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের এই সময়টা তেমন ভাল কাটবে না। সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা তাঁদের পার্টনারকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আর্থিক দিক ঠিকঠাক থাকবে।

মীন রাশি
এই সময়ের মধ্যে আপনার কেরিয়ারে বড় পরিবর্তন ঘটতে পারে। এই সময়ে ব্যবসায়ীদের খুব সাবধানে থাকতে হবে। তাড়াহুড়ো করে ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখতে হবে, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications