Guru Vakri 2023: বৃহস্পতির বক্রী দশায় গঠিত কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, প্রচুর ধন লাভ হবে ৩ রাশির!

গ্রহগুলির গতি পরিবর্তনের মাধ্যমে অনেক শুভ ও অশুভ যোগ গঠিত হয়, যা মানব জীবনে সরাসরি প্রভাব ফেলে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে বক্রী হবে বৃহস্পতি। জ্যোতিষ অনুযায়ী নিজের বক্রী দশায় অতি শুভ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করবে এই গ্রহ।

কেন্দ্র ত্রিকোণ রাজযোগে দারুণ লাভ হবে ৩ রাশির জাতকদের। এই সময় ধনসম্পদ বৃদ্ধি এবং ক্যারিয়ারে উন্নতি দেখা যাবে। জেনে নিন এই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

Jupiter Retrograde in Aries

মেষ রাশি (Aries)
কেন্দ্র ত্রিকোণ রাজযোগ মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময়ে অর্থ সঞ্চয় করতে সফল হবেন। ভাগ্যের সঙ্গও পাবেন। আপনার ব্যক্তিত্ব উন্নত হবে। চাকুরিজীবীদের ক্যারিয়ারে উন্নতি হবে। রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় সংক্রান্ত যাত্রা করতে হতে পারে। এই যাত্রা লাভদায়ক হবে।

কর্কট রাশি (Cancer)
কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগে ভালো ফল পাবেন কর্কট রাশির জাতকরা। বৃহস্পতির বক্রী দশায় কোর্ট-কাছারির মামলায় সাফল্য় লাভ হবে এই রাশির জাতকদের। ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় আপনার সকল ইচ্ছা পূরণ হবে। আপনার করা সমস্ত প্রচেষ্টা সফল হবে। এই সময় আপনার সম্মান বৃদ্ধি পাবে। ধর্মকর্মের কাজে আপনার আগ্রহ বাড়বে। এই রাশির বেকার জাতকরা চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জন্যও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ লাভদায়ক হবে। এই সময়ে গাড়ি ও সম্পত্তি থেকে ভালো লাভ হবে। সন্তান সম্পর্কিত ভালো খবর পেতে পারেন। লভ লাইফের সমস্যা দূর হবে। চাকুরিজীবীরা এই সময়ে ভালো সুযোগ পাবেন। আর্থিক লাভ হতে পারে। এই সময় প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে উঠতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, July 19, 2023, 10:41 [IST]
X
Desktop Bottom Promotion