কুম্ভ রাশিতে বক্রী হতে চলেছে বৃহস্পতি, জেনে নিন সমস্ত রাশির উপর কেমন প্রভাব পড়বে

২০ জুন থেকে বৃহস্পতি কুম্ভ রাশিতে বক্রী হবে। বৃহস্পতি ১২০ দিন পর্যন্ত এই অবস্থাতেই থাকবে এবং ১৮ অক্টোবর আবার মার্গী হবে। বৃহস্পতি বক্রী অবস্থায় ১৪ সেপ্টেম্বর কুম্ভ থেকে মকর রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির বক্রী হওয়ার ফলে সমস্ত রাশির উপরই কোনও না কোনও প্রভাব পড়বে।

Jupiter Retrograde 2021 in Aquarius, Effects on all Zodiac Signs

এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন যে, ২০ জুন বৃহস্পতির বক্রী হওয়ায় ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে।

মেষ রাশি

মেষ রাশি

এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য খুব একটা বিশেষ হবে না। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে না। আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিতদের জীবনে সমস্যা হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনাকে কোনও ধরণের ঝামেলায় না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কাজ শুরু করার জন্য সময়টি সঠিক নয়। পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে বলে আশা করা হচ্ছে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকরা মিশ্র ফল পাবেন। শিক্ষার্থীদের ধৈর্য ধরার এবং আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। সাফল্যের জন্য আপনাকে আরও অপেক্ষা করতে হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতকদের স্বাস্থ্যের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সাবধান থাকুন। আর্থিক লাভ হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতকরা আর্থিক সমস্যায় পড়তে পারেন। অর্থের লেনদেন করা থেকে বিরত থাকুন। এই সময়ের মধ্যে শত্রু পক্ষ সক্রিয় থাকবে। বিবাহিত জীবনের জন্য সময়টি কঠিন হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়টি কন্যা রাশির জাতক-জাতিকাদের পক্ষে খুব ভাল হবে। আপনি মানসিকভাবেও বেশ ভাল অনুভব করবেন। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। কাজের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। বিবাহিত জাতকদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি অনুকূল হবে না। বিবাহিত জীবনে টানাপোড়েন থাকতে পারে। অর্থের লেনদেন করার জন্য সময়টি সঠিক নয়। আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতকদের আর্থিক দিক শক্তিশালী থাকবে। কোনও প্রকার ঝামেলা থেকে দূরে থাকুন। পরিবার ও জীবনসঙ্গীর সাথে এই সময়টি সুখকর হবে। সাফল্য পেতে আপনাকে আরও প্রচেষ্টা করতে হবে।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকদের সমাজে মান-সম্মান বাড়বে। তবে এই সময়কালে আপনাকে কিছু সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। আপনি ধৈর্য ধরুন।

মকর রাশি

মকর রাশি

এই সময়কালে আপনার ব্যয় বাড়তে পারে, যার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। পরিবারিক সমস্যা চলতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। আপনার আর্থিক পরিস্থিতিও অনুকূল থাকবে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।

মীন রাশি

মীন রাশি

এই সময়টি শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই শুভ। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজেও আপনার আগ্রহ বাড়তে পারে। আপনার বাজেট অনুযায়ী অর্থ ব্যয় করুন।

X
Desktop Bottom Promotion