Jupiter-Moon Conjunction 2023: ১০ জুলাই থেকে ভাগ্য খুলবে ৩ রাশির, গুরু-চন্দ্রের মিলনে অর্থবৃষ্টি হবে!

প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। অনেক সময় দেখা যায়, একটি গ্রহ যখন কোনও একটি রাশিতে গোচর করে, তখন সেখানে আগে থেকেই এক বা একাধিক গ্রহ অবস্থান করছে। যার ফলে সেই রাশিতে একাধিক গ্রহের মিলন ঘটে।

১০ জুলাই মেষ রাশিতে চন্দ্র প্রবেশ করবে। এই রাশিতে আগে থেকেই উপস্থিত বৃহস্পতি। এর ফলে মেষে চন্দ্র ও বৃহস্পতির মিলন ঘটবে। ১২ জুলাই পর্যন্ত এই সংযোগ থাকবে।

চন্দ্র ও বৃহস্পতির সংযোগে ১২ রাশির উপরই বিশেষ প্রভাব দেখা যাবে। তবে ৩ রাশির জন্য এই দুই গ্রহের মিলন অত্যন্ত শুভ হতে চলেছে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা সুফল পাবেন।

Jupiter-Moon Conjunction 2023

মেষ রাশি (Aries)
বহু দিন ধরে যদি কোনও কাজ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে এই সময়কাল উপযুক্ত। এই সময় কোনও কাজ শুরু হলে তা থেকে ভালো লাভ হবে। আপনি অত্যন্ত উৎসাহের সহিত সমস্ত কাজ করবেন। প্রচুর ধনসম্পদ লাভ হবে। বিনিয়োগ থেকেও ভালো লাভ পাবেন। এই সময় করা কাজ ভবিষ্যতেও লাভ প্রদান করবে, যে কারণে আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। ব্যবসায় ভালো লাভ হতে পারে।

কর্কট রাশি (Cancer)
গজকেশরী যোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের প্রচুর ধন লাভ হতে চলেছে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের সময়টি খুবই ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব। বিশেষ করে যারা সরকারী চাকরি করছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। এ সময়ে যে কাজ শুরু করবেন, তাতেই আর্থিক লাভ সম্ভব। এই সময়ে কোনও শুভ কাজ করলে, তা থেকেও ভালো লাভ পেতে পারেন এই জাতকরা।

ব্যবসায়ীরা এই সময় নতুন প্রকল্প শুরু বা নতুন কোনও চুক্তি স্বাক্ষর করলে ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে। সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (Sagittarius)
এই সময় ধনসম্পদ লাভের যোগ রয়েছে। কোনও না কোনও উৎস থেকে ধন লাভ হতে পারে। আপনার টাকা বহুদিন ধরে কোথাও আটকে থাকলে, তা শীঘ্রই ফিরে পেতে পারেন। আর্থিক অনটন দূর হবে। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাফল্য লাভ সম্ভব। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। এই সময় অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে দেওয়া সমস্ত তথ্য যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion