Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Guru Margi 2022 : ২৪ নভেম্বর থেকে মার্গী হবে বৃহস্পতি, ভাগ্য বদলে যাবে ৫ রাশির!
নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই গ্রহ জাতকের জীবনে শুভতা ও সুখ প্রদান করে। বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। ২৪ নভেম্বর বৃহস্পতি গ্রহ মীন রাশিতে মার্গী হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ধন, জ্ঞান, সম্মান, সন্তান ইত্যাদির কারক মনে করা হয়। বৃহস্পতি যাদের কোষ্ঠীতে শুভ অবস্থানে বিরাজ করে, তাদের জীবনে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়। সুখ-সমৃদ্ধি ফিরে আসে।

মীন রাশিতে বৃহস্পতির মার্গী হওয়ার কারণে, অনেক রাশির জাতকদের ক্যারিয়ার ও আর্থিক অবস্থার উন্নতি হবে। আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী-

বৃষ রাশি
বৃহস্পতির মার্গী হওয়ার প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবন দারুণ কাটবে। পদোন্নতির সুযোগ থাকবে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। ক্যারিয়ারের দিক দিয়ে এই রাশির জাতকরা লাভবান হবেন।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারের দিক দিয়ে এই সময়টি ভাল কাটবে। নতুন ব্যবসা ও বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়। আয় বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে সময়টি ভাল কাটবে।

কন্যা রাশি
চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের জন্য সময়টি উপযুক্ত। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি ভাল কাটবে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে।

বৃশ্চিক রাশি
এই জাতকরা নতুন চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের বেতন বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে সময়টা ভাল কাটবে। বিদেশে চাকরির সুযোগ আসবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications