Guru Margi 2022 : মীনে সোজা পথে ফিরছে বৃহস্পতি, জেনে নিন কোন কোন রাশির সমস্যা বাড়বে

২৪ নভেম্বর বৃহস্পতি গ্রহ মীন রাশিতে মার্গী হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ধন, জ্ঞান, সম্মান, সন্তান ইত্যাদির কারক মনে করা হয়। বৃহস্পতি যাদের কোষ্ঠীতে শুভ অবস্থানে বিরাজ করে, তাদের জীবনে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়। সুখ-সমৃদ্ধি ফিরে আসে। কিন্তু বৃহস্পতি অশুভ হলে জীবনে নানা সমস্যা দেখা দেয়।

Jupiter Direct in Pisces on 24 November 2022

মীন রাশিতে বৃহস্পতির মার্গী হওয়ার কারণে কিছু রাশির জাতকরা ভাল ফল পাবেন, আবার কিছু রাশি সমস্যায় পড়তে পারে। আসুন জেনে নিই, কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে-

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে মেষ রাশির জাতকরা সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে এই সময়ে আপনি খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায় মন্দার সম্ভাবনা রয়েছে। বড় ক্ষতি হতে পারে। এই সময় পার্টনারশিপে কোনও কাজ করবেন না। ব্যয় বৃদ্ধির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা দেখা দেবে।

বৃষ রাশি

বৃষ রাশি

ভাই-বোনদের সঙ্গে আপনার বন্ধন খুব মজবুত হবে এবং তাদের সঙ্গে এই সময়টি খুব ভাল কাটবে। পেশাগত জীবনে ভালো ফল পেতে পারেন। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। এই সময়ে আপনি ভাল সুযোগ পেতে পারেন এবং আপনার ক্যারিয়ার নতুন দিকে অগ্রসর হবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। যারা পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে চলেছেন, তারা সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন রাশি

মিথুন রাশি

পেশাগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। চাকুরিজীবীরা এই সময়ের মধ্যে চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। ব্যবসায়ীদের বড় চুক্তি করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। খরচ বাড়তে পারে এবং আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

দেব গুরু বৃহস্পতির কৃপায় এই রাশির জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ক্যারিয়ারে ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য ভাল সুযোগ পেতে পারেন। এর পাশাপাশি আপনার নতুন ব্যবসাও শুরু হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

আয়ের নতুন উৎস পেতে পারেন এবং আপনার আর্থিক দিক শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের কম সহযোগিতার কারণে আপনার সমস্যা আরও বাড়তে পারে। ব্যবসায় পতনের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

পেশাগত জীবনে ভালো ফলাফল পাবেন। বেকার জাতক জাতিকারা তাদের মনের মতো চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়ে আপনি উচ্চ পদ পেতে পারেন, পাশাপাশি আপনার বেতনও বাড়তে পারে। ব্যবসায়ীরা ভাল ফল পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে আপনাকে আপনার ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। ব্যয় বৃদ্ধির কারণে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনি খুব বেশি সঞ্চয় করতে পারবেন না। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসায়ীদের কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে পারেন। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয় ভালো থাকবে। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। এই সময়ের মধ্যে আপনার আটকে থাকা কাজ শেষ হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের জন্য এই সময়টা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। কাজের চাপ বাড়বে, পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সমন্বয়ের অবনতি হতে পারে। তাদের দিক থেকে আপনার উপর অনেক চাপ থাকবে। আপনি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সাফল্য না পাওয়ার কারণে, আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। ব্যবসায়ীদের তাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। মায়ের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। এই সময়ে ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে এই সময়টি ভালো কাটবে না। চাকরি হোক বা ব্যবসা, আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনি অফিসে কঠোর পরিশ্রম করবেন, কিন্তু তা সত্ত্বেও সাফল্য পাবেন না। ব্যবসায়ীদের কাজে বাধা আসবে। আর্থিক সংকটে পড়তে পারেন। আপনাকে ঋণ নিতে হতে পারে। স্বাস্থ্য তেমন ভাল থাকবে না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তারা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। যারা লভ ম্যারেজ করতে চান, তাদের পথে আসা সব বাধা দূর হয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় আপনি সর্দি, কাশি, ফ্লু, অ্যালার্জিতে ভুগতে পারেন।

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করুন। আপনার আয় ভালো হবে, তবে খরচ বাড়তে পারে। আপনাকে আপনার আয় অনুযায়ী ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে।

Story first published: Wednesday, November 23, 2022, 12:41 [IST]
X
Desktop Bottom Promotion