Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
June Horoscope 2023: জুনে কাদের ক্যারিয়ারে উন্নতি? কাদের খুলবে অর্থ ভাগ্য? দেখুন মাসিক রাশিফল
June 2023 Monthly Horoscope in Bengali: জুন মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে।
জুন মাস কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, জুন মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জুন মাস ভাল যাবে। এই সময়ে অনেক নতুন কিছু শিখতে পারবেন। যদিও আপনার পথে বাধা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনি এগিয়ে যাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অযথা খরচ না করলেই ভাল। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: 11, 25, 39, 45, 50
শুভ দিন: বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার
শুভ রং: নীল, গাঢ় লাল, বাদামী, সাদা
বৃষ রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই মাসে উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার উপর দায়িত্বও বাড়বে। এই রাশির বেকার জাতকরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। মাসের শেষে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: 4, 18, 29, 32, 49, 57
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার
শুভ রং: সবুজ, মেরুন, আকাশী নীল, গোলাপী, সাদা
মিথুন রাশি
এই সময়টি শিক্ষার্থীদের খুব একটা ভাল কাটবে না। পড়ালেখায় বাধা আসতে পারে। মানসিকভাবে খুব বিপর্যস্ত হবেন। কর্মক্ষেত্রে এই সময়ে খুব ব্যস্ত থাকবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। নিজের শরীরের যত্ন নিন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: 2, 18, 26, 31, 44, 57
শুভ দিন: বুধবার, মঙ্গলবার, রবিবার, সোমবার
শুভ রং: গাঢ় নীল, লাল, বাদামী, সাদা
কর্কট রাশি
ক্যারিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনি চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করা অত্যন্ত লাভদায়ক হবে। এই সময়ে আপনি নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই মাসটি মোটামুটি কাটবে। মাসের শেষে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: 5, 17, 24, 30, 45, 54
শুভ দিন: বুধবার, বৃহস্পতিবার, রবিবার, শুক্রবার
শুভ রং: আকাশী নীল, লাল, হলুদ, ক্রিম
সিংহ রাশি
এই সময় আপনি পূজাপাঠে খুব আগ্রহী হবেন। তীর্থ যাত্রায় যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। মাসের মাঝামাঝি সময়ে আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকরিজীবীরা সাফল্য পাবেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনও কাজ করলেই ক্ষতি হবে। বাড়িতে অবিবাহিত কেউ থাকলে, এই মাসে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: 7, 10, 19, 21, 33, 40, 55
শুভ দিন: বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, বুধবার
শুভ রং: লাল, গাঢ় সবুজ, নীল, জাফরান
কন্যা রাশি
ব্যয় বৃদ্ধি হতে পারে। এই সময়ে আপনাকে ঋণও নিতে হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনার উন্নতি হতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, শীঘ্রই তাদের ইচ্ছা পূরণ হবে। লভ লাইফ ভাল কাটবে না। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: 1, 15, 22, 35, 40, 57
শুভ দিন: মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার
শুভ রং: হলুদ, লাল, মেরুন, সাদা
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জুন মাস খুব ভাল কাটবে। ক্যারিয়ার সংক্রান্ত বড় সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। এই মাসে ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের সামনে আসা সকল বাধা-বিপত্তি দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: 6, 14, 29, 33, 40, 56
শুভ দিন: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার
শুভ রং: সাদা, বাদামী, হলুদ, ক্রিম
বৃশ্চিক রাশি
এই মাসটি ব্যবসায়ীদের ভাল যাবে না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়ে ব্যবসায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার পারফরম্যান্স খারাপ হবে। বস এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। এতে আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়বে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: 5, 19, 20, 31, 40, 56
শুভ দিন: বৃহস্পতিবার, সোমবার, শনিবার, বুধবার
শুভ রং: মেরুন, লাল, গোলাপী, আকাশী নীল
ধনু রাশি
কর্মক্ষেত্রে এই মাসটি খুব ভাল যাবে। চাকরি পরিবর্তন করতে চাইলে, এই মাসে ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনায় কাজ শুরু করার সুযোগ পাবেন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভাল যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। বিনিয়োগের জন্য এই সময়টি উপযুক্ত। মাসের শেষটা খুব ভাল যাবে। এই সময়ে আপনি কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: 1, 7, 14, 21, 38, 49
শুভ দিন: রবিবার, শনিবার, সোমবার, বুধবার
শুভ রং: গাঢ় লাল, সবুজ, গোলাপী, বেগুনি
মকর রাশি
শিক্ষার্থীদের এই সময়টি ভাল যাবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা গুরুজন এবং শিক্ষকদের গাইডেন্স পাবেন। কর্মক্ষেত্রে এই মাসটি খুব ভাল যাবে। যারা চাকরি খুঁজছেন, তারা ভাল সুযোগ পাবেন। ব্যবসায় ভাল লাভ হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে, বড় আর্থিক লেনদেন করার সময় কোনও তাড়াহুড়ো করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: 6, 18, 24, 36, 44, 54
শুভ দিন: সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: ক্রিম, ভায়োলেট, লাল, জাফরান
কুম্ভ রাশি
জুন মাস কুম্ভ রাশির জাতকদের তেমন ভাল কাটবে না। প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক ফলাফল পাবেন। চাকুরিজীবীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হতে পারে। ছোটোখাটো ভুলের জন্যও বস আপনার উপর খুব রেগে যেতে পারেন। আপনাকে দেওয়া কোনও দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায় বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে অর্থের অভাবে আপনার অনেক কাজ আটকে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। খুব বুদ্ধি দিয়ে বিষয়গুলি সমাধানের চেষ্টা করুন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: 4, 11, 26, 35, 44, 54
শুভ দিন: বুধবার, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ রং: হলুদ, গোলাপী, বেগুনি, সাদা, কমলা
মীন রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। এই সময়ের মধ্যে আপনার অর্থ লাভ হতে পারে। সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা করে থাকলে, আপনি ভাল সুযোগ পেতে পারেন। লভ লাইফে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে আপনি নিজের জন্য আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হবেন। এই সময়ে পদোন্নতিও হতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। যারা শেয়ার বাজার সংক্রান্ত কাজ করেন, এই সময়ে তারা ভাল ফল পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: 2, 10, 20, 36, 45, 51
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: লাল, হলুদ, নীল, গোলাপী, সবুজ
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications