July Horoscope 2023: কাদের ভাগ্য খুলবে জুলাই মাসে? দেখুন মাসিক রাশিফল

July 2023 Monthly Horoscope in Bengali: জুলাই মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে।

জুলাই মাস কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, জুলাই মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

July 2023 Monthly Horoscope

মেষ রাশি
জুলাই মাস মোটামুটি কাটবে। এই সময় কিছু ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরি হোক বা ব্যবসা, এই মাসে আপনাকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে, তবে খরচ বেশি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ৬, ১১, ২০, ৩৫, ৪২
শুভ দিন: সোমবার, বৃহস্পতিবার, বুধবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, কমলা, হলুদ

বৃষ রাশি
কর্মক্ষেত্রে এই মাসটি খুব ভাল যাবে। আপনার ক্রমাগত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে এই মাসে সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের এই মাস মোটামুটি কাটবে। এই রাশির বিবাহিতদের জুলাই মাস খুব একটা ভাল যাবে না। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১১, ২৯, ৩৬, ৪৫
শুভ দিন: বুধবার, শুক্রবার, রবিবার, সোমবার
শুভ রং: সাদা, কমলা, পীচ, সবুজ

মিথুন রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশে গিয়ে চাকরি করার সুযোগও আসতে পারে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় ঠিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৬, ১৬, ২৪, ৩২, ৪০
শুভ দিন: শনিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার
শুভ রং: লাল, হলুদ, নীল, সবুজ

কর্কট রাশি
চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। চাকরি পরিবর্তন করার কথাও বিবেচনা করতে পারেন। ব্যবসায়ীরা এই মাসে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে খুব হতাশ হবেন। বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। এই মাসে খরচ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: ৯, ১৮, ২২, ৩১, ৪৬
শুভ দিন: শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ রং: কমলা, হলুদ, আকাশী নীল, সবুজ

সিংহ রাশি
এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে। আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিক দিয়ে এই মাসটি খুব ভাল যাবে। চাকুরিজীবীদের জুলাই মাস খুব একটা ভাল যাবে না। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ২, ১৪, ২৯, ৩৩, ৪৮
শুভ দিন: বুধবার, মঙ্গলবার, শনিবার, রবিবার
শুভ রং: গোল্ডেন, স্কাই ব্লু, ব্রাউন, ব্লু

কন্যা রাশি
কর্মক্ষেত্রে এই মাসটি ভাল যাবে না। কাজের চাপ বেশি থাকবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের আচরণও ঠিক থাকবে না। ব্যবসায়ীদের পার্টনারশিপে নতুন কোনও কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মাসে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। আপনাকে ঋণ নিতে হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি চলবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ১, ১৭, ২৫, ৩৩, ৪০
শুভ দিন: সোমবার, বৃহস্পতিবার, বুধবার, রবিবার
শুভ রং: হলুদ, গাঢ় লাল, সবুজ, গোলাপী

তুলা রাশি
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। চাকুরিজীবীদের মাসের শুরুটা ভাল যাবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বকা শুনতে হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসায়ীদের জুলাই মাস স্বাভাবিক কাটবে। রিলেশনশিপে সামঞ্জস্যের অভাব দেখা দিতে পারে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৩, ১৪, ২৬, ৩১, ৪২
শুভ দিন: রবিবার, বুধবার, শুক্রবার, সোমবার
শুভ রং: নীল, পীচ, বেগুনি, বাদামী

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীদের এই মাসটি ভাল যাবে না। এই সময়ে আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এবং অনেক ছোটোখাটো ভুল করতে পারেন। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির মামলায় অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে পরিবারে কলহ হতে পারে। মাসের শেষে আপনার বাড়ির কেউ অসুস্থ হতে পারেন। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ২, ১২, ২০, ৩৩, ৪৮
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রং: ক্রিম, বেগুনি, কমলা, ধূসর

ধনু রাশি
কর্মক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীরা নিজেদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ১, ১৪, ২৫, ৩৯, ৪৪
শুভ দিন: মঙ্গলবার, শনিবার, সোমবার, বৃহস্পতিবার
শুভ রং: লাল, বেগুনি, গোলাপী, সবুজ

মকর রাশি
এই মাসে অর্থ লাভ হতে পারে। তবে ব্যয় বৃদ্ধির কারণে আপনার দৈনন্দিন খরচ মেটানো বেশ কঠিন হবে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে জুলাই মাস মোটামুটি কাটবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৪, ১৫, ২৭, ৩১, ৪৫
শুভ দিন: শুক্র, মঙ্গলবার, সোমবার, বুধবার
শুভ রং: গাঢ় সবুজ, হলুদ, কমলা, সাদা

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের এই মাসটি ভাল যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের এই মাসটি মোটামুটি কাটবে। বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৫, ১১, ২৯, ৩৬, ৪৫
শুভ দিন: রবিবার, বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ রং: সাদা, বেগুনি, আকাশী নীল, হলুদ

মীন রাশি
চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। খাওয়াদাওয়ায় অবহেলার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ৪, ১২, ৩০, ৪১
শুভ দিন: শনিবার, মঙ্গলবার, সোমবার, রবিবার
শুভ রং: গোলাপী, সবুজ, কমলা, আকাশী নীল

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, June 25, 2023, 10:54 [IST]
X
Desktop Bottom Promotion