Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
July Horoscope 2022 : কেমন কাটবে জুলাই মাস? দেখুন মাসিক রাশিফল
জুলাই মাস আপনার কেমন কাটবে? আপনার মনের ইচ্ছা পূরণ হবে কি? যদি জানতে চান তাহলে অবশ্যই দেখুন মাসিক রাশিফল।


মেষ রাশি
বাড়িতে সুখ, শান্তি থাকবে। যৌথ পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। বাড়ির কোনও সদস্য যদি বিয়ের যোগ্য হন, তাহলে তাঁর জন্য বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। ব্যবসায় উত্থান-পতন থাকবেই। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। মাসের শেষে ধর্মীয় যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : মঙ্গল
শুভ নম্বর : ৭, ১০, ২৯, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন : মঙ্গলবার, শনিবার, রবিবার, সোমবার
শুভ রঙ : গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী

বৃষ রাশি
এই মাসটি সরকারি চাকুরিজীবীদের খুবই ভাল কাটবে। উচ্চ পদ পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্য এই মাসটি খুবই লাভদায়ক হতে চলেছে। ব্যবসায় বৃদ্ধি হবে। আপনি যদি এই সময়ের মধ্যে কোনও বিনিয়োগ করেন, তবে প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা ভাল লাভ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভাল কাটবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ৯, ১১, ২৫, ৩৬, ৪৪, ৫৩
শুভ দিন : মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রঙ : সবুজ, কমলা, লাল, গোলাপী, মেরুন

মিথুন রাশি
বিবাহিতদের এই সময়টা খুবই ভাল কাটবে। ব্যবসায়ীরা তাঁদের আটকে থাকা পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। মাসের শেষে আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিদেশী সংস্থায় কাজ করেন, তাঁদের কোনও বড় সমস্যা হতে পারে। চাকরি নিয়ে বিপদে পড়তে পারেন। অর্থের দিক দিয়ে জুলাই মাসটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। লিভারের সমস্যা থাকলে বাইরের খাবার এড়িয়ে চলুন।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ৪, ৮, ২৩, ৩০, ৪৯, ৫২
শুভ দিন : শুক্রবার, বুধবার, শনিবার, সোমবার
শুভ রঙ : কমলা, হলুদ, গোলাপী, বেগুনি, ক্রিম

কর্কট রাশি
এই মাসটি ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়িক পরিকল্পনায় বড় পরিবর্তন করতে পারেন। আপনি কঠোর পরিশ্রম করবেন। মাসের মাঝামাঝি হঠাৎ কোনও সমস্যা হতে পারে। এই সময়ে আপনার বিরোধীরা আপনার কোনও কাজে বাধা দিতে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রে, অফিসে প্রতিযোগিতা বেশি হবে। ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত জাতকদের কাজের চাপ বেশি থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রে এই সময়টি খুব ভাল যাবে। পরিবারের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। বাড়িতে সুখ, শান্তি থাকবে। এই সময়ে খরচ বাড়তে পারে। এই সময়ে আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
রাশির উপাদান : জল
রাশির অধিপতি : চন্দ্র
শুভ নম্বর : ৭, ১৪, ২৩, ৩৪, ৪৮, ৫৫
শুভ দিন : সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার
শুভ রঙ : সাদা, হলুদ, আকাশী, গাঢ় সবুজ, লাল

সিংহ রাশি
যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁরা এই সময় ভাল কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময়ে তাঁরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। হোটেল বা রেস্তোরাঁ, প্রসাধনী, ইলেকট্রনিক্স, আসবাবপত্র ইত্যাদির সাথে জড়িত ব্যক্তিদের জন্য এই সময়টি খুবই লাভদায়ক হতে চলেছে। আপনার আয় বাড়তে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। মাসের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। অর্থের দিক দিয়ে জুলাই মাসটি ভাল কাটবে। যাঁরা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল বেশি ব্যবহার করেন, এই সময়ে তাঁদের চোখের সমস্যা হতে পারে।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : সূর্য
শুভ নম্বর : ৫, ১০, ১৭, ২৪, ৩০, ৪৯, ৫৭
শুভ দিন : রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার
শুভ রঙ : বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি
ব্যবসায়ীদের কাজে বাধা আসবে। এই সময়ে আপনার মনোবলও দুর্বল হতে পারে। চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার কারণে খুব হতাশ হতে পারেন এবং মনে অনেক নেতিবাচক চিন্তাও আসতে পারে। এই সময়ে বাড়ির পরিবেশ ভাল থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। এই সময় পারিবারিক ঋণ শোধ করবেন। মাসের শেষে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ৪, ১৬, ২৭, ৩৩, ৪১, ৫০
শুভ দিন : রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার
শুভ রঙ : নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি
ব্যবসায়ীদের এই মাসটি তেমন ভাল কাটবে না। আপনাকে কোনও নতুন কাজ শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের এই সময়ে খুব পরিশ্রম করতে হবে। আর্থিক দিক ঠিকঠাক থাকতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। মাসের শেষে শারীরিক সমস্যা হতে পারে।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ৪, ১২, ২৩, ৩৭, ৪৪, ৫৯
শুভ দিন : বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার
শুভ রঙ : লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি
এই মাসটি শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। আপনি যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তবে ভাল সাফল্য পেতে পারেন। অর্থের দিক দিয়ে এই সময়টা ভাল যাবে না। মাসের শেষে ব্যয় বৃদ্ধি পেতে পারে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের এই মাসটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি : মঙ্গল এবং প্লুটো
শুভ নম্বর : ৭, ১১, ২০, ৩৩, ৪৫, ৫৪
শুভ দিন : মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রঙ : সাদা, কমলা, গোলাপী, নীল, ক্রিম

ধনু রাশি
বেকার জাতকরা চাকরি পেতে পারেন। বেসরকারি সেক্টরে কর্মরত ব্যক্তিরা তাঁদের পরিশ্রমের ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে এই সময়টি ভাল যাবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। আপনি যদি নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন, তবে আপনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। মাসের শেষে আশানুরূপ ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : বৃহস্পতি
শুভ নম্বর : ৩, ৫, ১০, ২৭, ৩১, ৪৪, ৫৬
শুভ দিন : শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, বুধবার
শুভ রঙ : লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি
মাসের শুরুটা আপনার ভাল যাবে না। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভাল বোধ করবেন না। আপনাকে হাসপাতালে বেশ কয়েকবার যেতে হতে পারে। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের এই মাসটি স্বাভাবিক কাটবে। আপনি যদি উন্নতি করতে চান তবে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। অর্থের দিক দিয়ে এই মাসটি ভাল যাবে না। ব্যয় বাড়বে, সেই সঙ্গে পুরানো ঋণের চাপও পড়বে আপনার ওপর। মাসের মাঝামাঝি সময়ে বাড়িতে কোনও বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শনি
শুভ নম্বর : ৪, ৮, ১৮, ৩০, ৪৫, ৫৯
শুভ দিন : সোমবার, বুধবার, রবিবার, বৃহস্পতিবার
শুভ রঙ : সবুজ, হলুদ, লাল, বেগুনি, কমলা

কুম্ভ রাশি
সরকারি চাকুরিজীবীদের ওপর দায়িত্ব বেশি থাকবে। এই সময়ের মধ্যে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। পারিবারিক জীবনে সুখ থাকবে। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শনি
শুভ নম্বর : ৫, ১০, ২৮, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন : শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার
শুভ রঙ : বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

মীন রাশি
ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে তাঁদের ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তন করতে পারেন। মাসের শেষের দিকে আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বিবাহিত জীবনেও সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অলসতা দূর করতে আপনাকে প্রতিদিন হালকা ব্যায়াম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি : নেপচুন, বৃহস্পতি
শুভ নম্বর : ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮
শুভ দিন : শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রঙ : সবুজ, গোলাপী, আকাশী, সাদা, হলুদ
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications