Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Jhulan Yatra 2023: রাধা-কৃষ্ণের প্রেমের উত্সব ঝুলন, জানুন এই উৎসবের মাহাত্ম্য
Jhulan Yatra 2023: হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা। একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ। দোল পূর্ণিমার পরে বৈষ্ণবদের আরও একটি বড় উৎসব ঝুলন।
প্রচলিত ধারণা, বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব-স্মৃতি, সখা-সখীদের সঙ্গে দোলনায় দোলার লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। মূলত রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব ঝুলন। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং বিশ্বের যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান, সেই সব জায়গায় এই উৎসব আড়ম্বরের সহিত পালিত হয়।

দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ এই উৎসবের অঙ্গ। এই সময় রাধাকৃষ্ণের মূর্তিগুলিকে বেদী থেকে সরানো হয় এবং সুন্দর করে সাজিয়ে ভারী অলঙ্কৃত দোলনায় স্থাপন করা হয়। চলতি বছর আগামী ২৭ অগস্ট, রবিবার শ্রী শ্রী ঝুলন যাত্রা আরম্ভ এবং ৩১ অগস্ট সমাপ্ত হবে এই উৎসব।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
একাদশী তিথি আরম্ভ: ২৬ অগস্ট, শনিবার রাত ১২টা ১০ মিনিটে। বাংলার ৯ ভাদ্র।
একাদশী তিথি শেষ: ২৭ অগস্ট, রবিবার রাত ৯টা ৩৩ মিনিটে। বাংলার ১০ ভাদ্র।
গুপ্তপ্রেশ পঞ্জিকা অনুসারে
একাদশী তিথি আরম্ভ: ২৬ অগস্ট, শনিবার সন্ধ্যা ৭ টা ৪ মিনিট ১৩ সেকেন্ডে। বাংলার ৮ ভাদ্র।
একাদশী তিথি শেষ: ২৭ আগস্ট, রবিবার বিকেল ৫ টা ১৪ মিনিট ৭ সেকেন্ডে। বাংলার ৯ ভাদ্র।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications