Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
January Horoscope 2024: বছরের প্রথম মাস দারুণ কাটবে এই রাশির জাতকদের! আপনার ভাগ্যে কী আছে? দেখুন মাসিক রাশিফল
January Monthly Horoscope 2024: বছরের প্রথম মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে।
জানুয়ারী মাস কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, বছরের প্রথম মাস মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জানুয়ারি মাসটি ভালো যাবে না। মনে বিভ্রান্তি থাকবে এবং নেতিবাচক চিন্তাভাবনাও আপনার মনে আসতে পারে। সব দুশ্চিন্তা ভুলে নিজের লক্ষ্যে মনোনিবেশ করলে ভালো। মাসের মাঝামাঝি সময়টা ভালো যাবে। এই সময়ে আপনি আপনার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ১১, ২৫, ৩৯, ৪৫, ৫০
শুভ দিন: বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার
শুভ রং: নীল, গাঢ় লাল, বাদামী, সাদা
বৃষ রাশি
মাসের শুরুতে আপনার খরচ বাড়বে। যে কারণে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। অর্থের অভাবে আপনার কিছু কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হতাশ বোধ করতে পারেন। নিজের জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা সফল হতে পারে। জমি ও বাড়ি সংক্রান্ত বিবাদ এই মাসেই মিটে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় বিষয়ে প্রিয়জনের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো থাকবে না।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১৮, ২৯, ৩২, ৪৯, ৫৭
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার
শুভ রং: সবুজ, মেরুন, আকাশী নীল, গোলাপী, সাদা
মিথুন রাশি
এই মাসটি মিথুন রাশির জাতকদের দারুণ কাটবে। মাসের শুরুতে আপনি আপনার পেশা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। যাত্রার যোগ রয়েছে। অফিসে উচ্চপদস্থ আধিকারিক ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা যদি এই সময়ের মধ্যে কোনও নতুন কাজ শুরু করেন, তবে তাঁরা সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। মাসের শেষে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ২, ১৮, ২৬, ৩১, ৪৪, ৫৭
শুভ দিন: বুধবার, মঙ্গলবার, রবিবার, সোমবার
শুভ রং: গাঢ় নীল, লাল, বাদামী, সাদা
কর্কট রাশি
এই রাশির বেকার জাতকদের চাকরির পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আপনার বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকেন, তবে তাঁর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এই সময়ে আরও অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা ভালো যাবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। লভ লাইফ ভালো কাটবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: ৫, ১৭, ২৪, ৩০, ৪৫, ৫৪
শুভ দিন: বুধবার, বৃহস্পতিবার, রবিবার, শুক্রবার
শুভ রং: আকাশী নীল, লাল, হলুদ, ক্রিম
সিংহ রাশি
কর্মক্ষেত্রে এই মাসটি খুব ভালো যাবে। যদি বিদেশে গিয়ে আপনার ক্যারিয়ার গড়তে চান, তবে এই মাসে ভালো সুযোগ পেতে পারেন। আপনি একজন স্বনামধন্য এবং অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। ব্যবসায় লাভ হতে পারে। এই সময়ে আপনার ব্যবসায় বড় পরিবর্তন আসবে। অফিসের পরিবেশ ভালো থাকবে। উচ্চপদস্থ আধিকারিকরা আপনার প্রতি খুব খুশি হবেন। শিক্ষার্থীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকলে, তা থেকে দারুণ সাফল্য লাভ করবেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ৭, ১০, ১৯, ২১, ৩৩, ৪০, ৫৫
শুভ দিন: বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, বুধবার
শুভ রং: লাল, গাঢ় সবুজ, নীল, জাফরান
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের এই মাসটা তেমন ভালো যাবে না। আপনার কিছু কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন নাও হতে পারে। এই সময়ে কাজের চাপ আরও বেশি হতে পারে। পরিকল্পিতভাবে সমস্ত কাজ করার চেষ্টা করুন। তাহলে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং সমস্যা থেকেও বাঁচবেন। চাকুরিজীবীদের এই সময়ে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় ক্যারিয়ারের উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। ব্যবসায়ীদের অর্থের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকা উচিত। মাসের মাঝামাঝি সময়ে বাড়ি মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। তবে আপনি একাকীত্ব অনুভব করতে পারেন। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করলে ভালো হবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ১, ১৫, ২২, ৩৫, ৪০, ৫৭
শুভ দিন: মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার
শুভ রং: হলুদ, লাল, মেরুন, সাদা
তুলা রাশি
আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন এবং ভালো ফলাফলও পাবেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় কিছু করার সুযোগ পাবেন। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। মাসের শেষে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের ভালো থাকবে না।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৬, ১৪, ২৯, ৩৩, ৪০, ৫৬
শুভ দিন: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার
শুভ রং: সাদা, বাদামী, হলুদ, ক্রিম
বৃশ্চিক রাশি
ব্যবসায়ীরা এই মাসে ভালো ফলাফল পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা তাঁদের কঠোর পরিশ্রমে ভালো ফলাফল পাবেন। আপনার পদোন্নতি হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় চাকরি পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। মাসের শেষে বড় কেনাকাটা করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ৫, ১৯, ২০, ৩১, ৪০, ৫৬
শুভ দিন: বৃহস্পতিবার, সোমবার, শনিবার, বুধবার
শুভ রং: মেরুন, লাল, গোলাপী, আকাশী নীল
ধনু রাশি
এই মাসটি কর্মক্ষেত্রে খুব ভালো যাবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ে যদি আপনার কোনও কাজে বাধা আসে, তবে তাঁদের সহায়তায় আপনি সেগুলো শেষ করতে সফল হবেন। মাসের মাঝামাঝি সময়ে আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা বিদেশী সংস্থায় কাজ করছেন, এই মাসে তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক জীবনে অশান্তি দেখা দেবে। পিতার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ১, ৭, ১৪, ২১, ৩৮, ৪৯
শুভ দিন: রবিবার, শনিবার, সোমবার, বুধবার
শুভ রং: গাঢ় লাল, সবুজ, গোলাপী, বেগুনি
মকর রাশি
মাসের শুরুটা খুব ভালো যাবে। আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। পরিবারের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা খুব ভালো যাবে। অর্থের দিক দিয়ে এই সময়টা ভালো যাবে। ঋণ থেকে মুক্তি পেতে, আপনাকে অর্থ সঞ্চয় করতে হবে। যে সব শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেছেন, তাঁরা এই মাসে চাকরি পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৬, ১৮, ২৪, ৩৬, ৪৪, ৫৪
শুভ দিন: সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: ক্রিম, বেগুনি, লাল, জাফরান
কুম্ভ রাশি
পেশাগত জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই সময়ে কাজের চাপ বেশি থাকবে। যে কারণে আপনি আপনার প্রিয়জনদের পর্যাপ্ত সময় দিতে পারবেন না। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ব্যবহারে আপনার সমস্যা বাড়বে। আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কাজে মনোযোগ দিতে পারবেন না। ব্যবসায়ীরা কোনও বেআইনি কাজ করা এড়িয়ে চলুন, অন্যথায় প্রচুর ক্ষতি হতে পারে। নতুন কোনও কাজ শুরু করার আগে পুরানো মুলতবি কাজগুলো শেষ করার চেষ্টা করুন। মাসের আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৪, ১১, ২৬, ৩৫, ৪৪, ৫৪
শুভ দিন: বুধবার, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ রং: হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কমলা
মীন রাশি
কর্মক্ষেত্রে মোটামুটি যাবে এই মাসটা। মাসের শুরুতে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের খুব বেশি বিশ্বাস করবেন না, অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। এই সময়ে কেউ কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। ব্যবসায়ীদের অন্যের পরামর্শে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো যাবে। বড় আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়বেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। সময়মতো খাওয়াদাওয়া করুন এবং পর্যাপ্ত বিশ্রামও নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ২, ১০, ২০, ৩৬, ৪৫, ৫১
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: লাল, হলুদ, নীল, গোলাপী, সবুজ
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications

