Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
উৎসবে ভরপুর বছরের প্রথম মাস, জানুয়ারিতে কী কী রয়েছে দেখে নিন এক ঝলকে
Festivals in January 2024: ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাস দিয়েই শুরু হয় নতুন বছর। গোটা জানুয়ারি মাসজুড়ে পালিত হয় একের পর এক ব্রত ও উৎসব। প্রতি বছরের মতো এ বারও জানুয়ারিতে অনেক উৎসব উদযাপিত হতে চলেছে। পৌষ সংক্রান্তি এই মাসের মূল আকর্ষণ। এ ছাড়াও আরও অনেক উৎসব রয়েছে।
জ্যোতিষ গণনা অনুযায়ী, জানুয়ারিতে বেশ কিছু গ্রহের গতিবিধিও পরিবর্তন হবে। আসুন জেনে নেওয়া যাক, বছরের প্রথম মাসে কবে কোন ব্রত ও উৎসব উদযাপিত হবে।

জানুয়ারি মাসের ব্রত ও উৎসবের তালিকা
৭ জানুয়ারি, রবিবার- সফলা একাদশী
৯ জানুয়ারি, মঙ্গলবার - মাসিক শিবরাত্রি, প্রদোষ ব্রত (কৃষ্ণ)
১১ জানুয়ারি, বৃহস্পতিবার - পৌষ অমাবস্যা
১৫ জানুয়ারি, সোমবার- মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি
২১ জানুয়ারি, রবিবার - পৌষ পুত্রদা একাদশী
২৩ জানুয়ারি, মঙ্গলবার - নেতাজী জয়ন্তী, প্রদোষ ব্রত (শুক্ল)
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার- পৌষ পূর্ণিমা
২৬ জানুয়ারি, শুক্রবার - প্রজাতন্ত্র দিবস
জানুয়ারি মাসে গ্রহ গোচর
গ্রহের রাজকুমার বুধ ২ জানুয়ারি বৃশ্চিক রাশিতে মার্গী হয়েছে এবং ৭ জানুয়ারি ধনু রাশিতে গমন করবে। ১৫ জানুয়ারি সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এই দিনে পালিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। শুক্র গ্রহ ১৮ জানুয়ারি বৃশ্চিক থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications