Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Jagannath Snan Yatra 2022 : স্নানযাত্রায় জগন্নাথ দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে! জেনে নিন তিথি, শুভক্ষণ
জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে, এই তিথিতেই মর্ত্যে আবির্ভাব হয়েছিল জগন্নাথদেব৷ তাই, স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। এ দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদীতে আনা হয়। সেখানে প্রথাগতভাবে কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে সবচেয়ে বড় করে এই উৎসব পালিত হয়। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে স্নানযাত্রা কবে পড়েছে এবং এই উৎসবের তাৎপর্য -

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
পূর্ণিমা তিথি আরম্ভ - ১৩ জুন, সোমবার। বাংলার ২৯ জ্যৈষ্ঠ।
সময় - রাত ৯টা ০৪ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ - ১৪ জুন, মঙ্গলবার। বাংলার ৩০ জ্যৈষ্ঠ।
সময় - বিকেল ৫টা ২২ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে
পূর্ণিমা তিথি আরম্ভ - ১৩ জুন, সোমবার। বাংলার ২৯ জ্যৈষ্ঠ।
সময় - রাত ৭টা ৫৫ মিনিট ২৬ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ - ১৪ জুন, মঙ্গলবার। বাংলার ৩০ জ্যৈষ্ঠ।
সময় - বিকেল ৫টা ৩৫ মিনিট ৪২ সেকেন্ড।
স্নানযাত্রার তাৎপর্য
স্কন্দপুরাণ মতে, রাজা ইন্দ্রদুম্ন এই উৎসবের প্রবর্তক। স্নানযাত্রায় জগন্নাথ দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। কথিত আছে, স্নানযাত্রায় স্নানের পরেই জগন্নাথদেব জ্বরে কাবু হয়ে পড়েন। তাঁকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। রাজবৈদ্যের আয়ুর্বৈদিক 'পাচন' খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। জগন্নাথদেবের এই অসুস্থতার পর্যায়টি 'অনসর' নামে পরিচিত। এই সময়ে ভক্তগণ মহাপ্রভুর দর্শন পান না। রথযাত্রার পর্যন্ত তিনি বিশ্রাম নেন, আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে ভক্তদের সামনে আসেন।



Click it and Unblock the Notifications
