Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজো কবে? জেনে নিন সঠিক তিথি ও শুভক্ষণ

Jagadhatri Puja 2023 Date and Time: রাত পোহালেই জগদ্ধাত্রী পুজো। মা দুর্গার অপর রুপ দেবী জগদ্ধাত্রী। তাই এই পূজার অনেক প্রথাই দুর্গা পুজোর অনুরূপ। জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। অষ্টাদশ শতকে নদীয়া রাজ কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর, গুপ্তিপাড়া ও নদীয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত।

জগদ্ধাত্রী শব্দের অর্থ হল জগতের ধাত্রী (ধারণকর্ত্রী, পালিকা)। অর্থাৎ যিনি এই জগত্‍‌কে ধারণ করে রেখেছেন। প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে মহা ধুমধাম করে উৎযাপিত হয় জগদ্ধাত্রী পুজো। আসুন জেনে নেওয়া যাক, চলতি বছরের জগদ্ধাত্রী পূজার নির্ঘণ্ট ও সময়সূচি।

Jagadhatri Puja 2023

জগদ্ধাত্রী পুজোর তিথি ও শুভক্ষণ

জগদ্ধাত্রী পুজোর সপ্তমী তিথি - ১৯ নভেম্বর ২০২৩।
জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি - ২০ নভেম্বর ২০২৩।
জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি - ২১ নভেম্বর ২০২৩।
জগদ্ধাত্রী পুজোর দশমী তিথি - ২২ নভেম্বর ২০২৩।

অনেকে সপ্তমী থেকে নবমী অবধি দুর্গা পূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করেন। আবার কেউ কেউ নবমীর দিনই তিন বার পূজার আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন।

তবে মূল পুজো রীতি অনুযায়ী অনেক জায়গাতেই কেবল নবমীতেই পুজো হয়। এ বছর নবমী তিথি শুরু হবে ২১ নভেম্বর, ভোররাত ৩টে ১১ মিনিটে। আর নবমী তিথির অবসান হবে ২২ নভেম্বর সকাল ৯টা ০৩ মিনিটে।

দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব কী ভাবে?

দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হল কী ভাবে, সেই সম্পর্কে পুরাণের একটি কাহিনী প্রচলিত আছে। মহিষাসুর বধের পর দেবতারা আনন্দ উৎসবে মত্ত ছিলেন। দেবী দুর্গা অসুরকে বধ করলেও যেহেতু তিনি দেবতাদের সম্মিলিত শক্তিরই প্রকাশ, তাই দেবতারা মনে করেছিলেন যে এই কৃতিত্ব তাঁদের। দেবতাদের এমন আচরণ দেখে দেবী তাঁদের সামনে একটা ঘাসের টুকরো রাখেন। দেবরাজ ইন্দ্র, বায়ু, অগ্নি ও বরুণদেব কেউই পারেননি সেই টুকরোকে নষ্ট করতে। এই সময় দেবতাদের সামনে আবির্ভূতা হন পরমাসুন্দরী এক চতুর্ভুজা মূর্তি, তিনিই হলেন জগদ্ধাত্রী। এরপর দেবতাদের ভুল ভাঙে এবং তাঁরা দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন।

আরও এক কাহিনী প্রচলিত - মহিষাসুরের সঙ্গে দেবী দুর্গার যুদ্ধের সময় মহিষাসুর নানান রূপ ধরে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। সেই সময় মহিষাসুর যেই হাতির রূপ ধরে, দেবী তখন চতুর্ভুজা মূর্তির রূপ ধারণ করে চক্র দিয়ে উড়িয়ে দেন হাতির শুঁড়। দেবীর সেই রূপটিই আসলে জগদ্ধাত্রী।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Monday, November 20, 2023, 21:19 [IST]
X
Desktop Bottom Promotion