Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Indira Ekadashi 2023: ইন্দিরা একাদশী ব্রত পালনেই হবে পূর্বপুরুষদের মোক্ষ লাভ! জানুন এর তিথি ও শুভক্ষণ
Indira Ekadashi 2023 Date and Time in Bengali: পিতৃপক্ষে যে একাদশী পালিত হয় তা হল ইন্দিরা একাদশী। এটি শ্রাদ্ধ একাদশী নামেও পরিচিত। প্রচলিত বিশ্বাস, ভক্তিভরে এই একাদশীর ব্রত পালনে পূর্বপুরুষদের মোক্ষ লাভ হয় এবং তাঁদের আত্মা শান্তি পায়। তাই শাস্ত্র মতে পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রত্যেকের উচিত এই একাদশী পালন করা।
প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ইন্দিরা একাদশী পালন করা হয়। এ বছর কবে পালিত হবে এই একাদশী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও তাৎপর্য সম্পর্কে।

ইন্দিরা একাদশীর শুভ সময়
চলতি বছর ইন্দিরা একাদশী পালিত হবে ১০ অক্টোবর, মঙ্গলবার। একাদশী তিথি শুরু ৯ অক্টোবর, দুপুর ১২টা ৩৬ মিনিটে। একাদশী শেষ ১০ অক্টোবর, দুপুর ৩টে ৮ মিনিটে।
একাদশী ব্রত পালনের পর একজন দরিদ্র ব্রাহ্মণকে নিজের সামর্থ্য অনুযায়ী অন্ন, ফল এবং অর্থ দান করা শুভ ফলদায়ী হবে।
ইন্দিরা একাদশীর তাৎপর্য
ইন্দিরা একাদশী ব্রত নিষ্ঠাভরে পালন করলে শ্রী বিষ্ণু প্রসন্ন হন। পাশাপাশি পূর্বপুরুষের আশীর্বাদ পান সেই ব্যক্তি। শাস্ত্রে বলা হয়েছে, আপনার কোনও পূর্বপুরুষ যদি কোনও কারণে মোক্ষ লাভ না করে থাকেন, তাহলে ইন্দিরা একাদশীর ব্রত করে তার দ্বারা প্রাপ্ত পুণ্যফল পূর্বপুরুষদের দান করলে তাঁরা মোক্ষ লাভ করতে পারবেন এবং তাঁদের আত্মা শান্তি পাবে। কথিত আছে, যে ব্যক্তি এই ব্রত পালন করেন তাকে নরক যাত্রা করতে হয় না এবং পিতৃদোষ থেকেও মুক্তি মেলে।
ইন্দিরা একাদশীতে কী করা উচিত?
- এ দিন দেবতাদের সামনে প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের মুক্তির কামনা করে গীতা পাঠ বা শ্রবণ করুন।
- যদি সম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব না হয়, তাহলে অন্তত সপ্তম অধ্যায়টি পাঠ করুন বা শুনুন।
- পূর্বপুরুষদের মুক্তির জন্য ঈশ্বরের কাছে ভক্তিভরে প্রার্থনা করুন।
- এ দিন সন্ধ্যায় অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর সেখানেও আপনার পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications