শ্রাবণে মহাদেবের কৃপা দৃষ্টি থাকবে এই রাশিগুলির উপর, কীভাবে পুজো করবেন রইল পদ্ধতি

By Bhagysree Sarkar

সনাতন ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাস দেবাদিদেব শিবের মাস হিসাবে মনে করা হয়। শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করে জল ঢালতে যান। মন্দির ছাড়াও বাড়িতেও পুজো হয় শিবের। দেশের ভিন্ন প্রান্তের ভক্তরা এই মাসে ভোলেবাবার মাথায় জল ঢালেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়।

এ বছর ২২শে জুলাই সোমবার থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাস। হিন্দু ধর্মের বিশ্বাস, এই মাসে শিবের আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। কথিত আছে, ভগবান শিবের বিশেষ আশীর্বাদ শ্রাবণ মাসে কিছু রাশিচক্রের উপর বর্ষিত হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন রাশি উপকার পাবে-

shiva
  • বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় বিশেষ সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতি বা নতুন সুযোগ পেতে পারেন।
  • কর্কট রাশি: কর্কট রাশির জাতকরা এই মাসে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন। সন্তানদের কাছ থেকে সুখ এবং বিবাহিত জীবনে সুখ পেতে পারেন।
  • সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে আর্থিক লাভ ও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আটকে থাকা কাজ শেষ হতে পারে এবং নতুন অর্থ পেতে পারে।
  • তুলা রাশি: তুলা রাশির জাতকরা এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পাবেন। পুরাতন রোগ সেরে যাবে এবং মানসিক শান্তি পাওয়া যাবে।
  • মকর রাশি: মকর রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসে সামাজিক প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধি পাবে। নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে এবং সমাজে সম্মান পাবেন।

এই রাশিগুলি ছাড়াও, সমস্ত রাশির লোকেরা ভগবান শিবের উপাসনা করতে পারেন এবং তাঁর আশীর্বাদ পেতে পারেন। ভোলেনাথের আশীর্বাদ পেতে এইসব ব্যবস্থা নেওয়া যেতে পারে।

  • প্রতিদিন শিবের পুজো করুন।
  • শিব মন্দিরে গিয়ে পুজো করুন।
  • সোমবার উপবাস রাখুন।
  • ভগবান শিবকে জল, বেলপত্র এবং দুধ নিবেদন করুন।
  • "ওম নমঃ শিবায়" মন্ত্রটি জপ করুন।
  • সঙ্গেই এই মাসে দান করুন। অসহায়দের সাহায্য করুন।

Story first published: Thursday, July 18, 2024, 18:51 [IST]
X
Desktop Bottom Promotion