মীন রাশিতে সূর্যের প্রবেশ, বারো রাশির ব্যক্তিদের ওপর কেমন প্রভাব ফেলবে গ্রহের রাজা, দেখুন

By Autri

জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহের রাজা বলেই জানি। সূর্য যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।

১৪ মার্চ দুপুর ১২ টা ৩৬ মিনিটে সূর্য কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। ১৩ এপ্রিল রাত ৯ টা ৪ মিনিট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ। এই সময় বারো রাশির ব্যক্তিদের ওপর গ্রহের রাজা কেমন প্রভাব ফেলবে, দেখুন।

surya gochar
  • মেষ রাশি

সূর্যের কৃপায় মেষ রাশির ব্যক্তিদের আর্থিক সংকট কেটে যাবে। তবে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সফলতার সময় শুরু হবে। ব্যবসায়ের খুব লাভ হবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

  • বৃষ রাশি

বৃষ রাশির একাদশ ঘরে প্রবেশ করবে সূর্য। তাই এসময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আয়ের নতুন উৎস খুজে পাবেন। যদি বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন।

  • সিংহ রাশি

সূর্য মীন রাশিতে গমন করার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভালোই থাকবে। তবে আর্থিক দিকে একটু অসুবিধার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবনেও সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।

  • কর্কট রাশি

কর্কট রাশির নবমঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার কর্ম থেকে ব্যবসায় ততটা উন্নতি হবে না। মানসিক চাপ বাড়বে। আত্মীয়দের সঙ্গে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এসময়ে কোনও কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে করার চেষ্টা করবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টি মিশ্র যাবে। সূর্যের প্রভাবে আপনার শরীর ভালো থাকবে ঠিকই তবে আপনার পরিবারে কোনও বড় সদস্যের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সফলতার সময় শুরু হবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার। দাম্পত্য জীবনে ভালো থাকতে পারবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির সপ্তম ঘরে সূর্যের প্রভাব শুভ ফল দেবে। এই সময় আপনার বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। যে কারণে আপনার বাড়ির পরিবেশ একদমই আলাদা থাকবে। যারা চাকরির চেষ্টা করছেন তারা নতুন চাকরি পেতে পারেন। সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে। কোনও কাজে নতুনভাবে দায়িত্ব পেতে পারেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের এই সময় অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যেতে হবে। তবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। যারা বিদেশী কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময়।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময়। এসময় যারা পড়াশোনা সঙ্গে যুক্ত বা গবেষণার কাজে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময়। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো হবে। সরকারি কাজ যারা করছেন তাদের জীবনে সাফল্যের সময়। প্রেমের সম্পর্কে খুব সফলতা আসবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজও হয়ে যাবে।

  • ধনু রাশি

ধনু রাশির চতুর্থ ঘরে সূর্যের গমন ততটা ভালো হবে না। এসময় আপনার মানসিক চাপ বাড়বে। পরিবারের সকলের সঙ্গে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। বন্ধু-বান্ধব আত্মীয়দের সঙ্গে অশান্তি লেগে থাকবে। কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারের নতুন অতিথির আগমনে অনেক খুশি লেগে থাকবে মনে।

  • মকর রাশি

মকর রাশি তৃতীয়ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাঁদের খুব ভালো সময়। অসহায় মানুষদের সাহায্য করবেন। এসময় চাকরিতে ভালো সুযোগ আসবে আপনার। ব্যবসায় মিলবে সফলতা।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের উপর গ্রহের রাজার শুভ প্রভাব পড়বে। এসময় আপনি কোনও কাজে পিছিয়ে যাবেন না। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন এই সময় পেয়ে যাবেন। তবে শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন।

  • মীন রাশি

সূর্যের বিশেষ প্রভাব পড়বে মীন রাশির ব্যক্তিদের উপর। সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে তবেই আপনার জীবনের সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Saturday, March 16, 2024, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion