কুম্ভে মিলন হয়েছে সূর্য, শুক্র ও শনির, ব্যবসায় দ্বিগুণ লাভ, আয় বাড়বে কাদের?

By Autri

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। গ্রহের রাজা হলেন সূর্য। সূর্য ও শুক্রকে শুভগ্রহ বলেই মনে করা হয়। তবে শনি গ্রহের নাম শুনলে সকলেই কিন্তু ভয় পেয়ে যান। কারণ শনি যখন কোনও রাশির ব্যক্তিদের উপর অশুভ দৃষ্টি দেন তাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। তবে শনি কর্মফলের উপর ভিত্তি করে সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে থাকেন।

মার্চ মাসের ৭ তারিখ শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। সূর্য ও শনি গ্রহ আগে থেকেই সেখানে উপস্থিত রয়েছে। ৩০ বছর পর সূর্য, শনি এবং সূর্য দেবতার মিলনে তৈরি হয়েছে 'ত্রিগ্রহী যোগ'। আর এসময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে তাদের। ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের, জানুন।

Money
  • কুম্ভ রাশি

শুক্র, সূর্য, শনির মিলনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আপনি জীবনে খুব উন্নতি করতে পারবেন। সমাজে সম্মান বৃদ্ধি হবে আপনার। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আর্থিক দিকে খুব লাভ হবে। কাজের জায়গায় আপনি নতুন দায়িত্ব পেতে পারেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি ভাগ্যের পূর্ণ সহায় পাবেন। নতুন সম্পত্তি, গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে আপনার। এই সময় কাউকে অর্থ যদি আপনি ধার দেন তা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। তবে এসময় যে কাজে হাত দেবেন সেই কাজ কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে করবেন। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Wednesday, March 13, 2024, 14:07 [IST]
X
Desktop Bottom Promotion