Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কোন কোন গ্রহ এপ্রিল মাসে তাদের স্থান বদল করবে, ভাগ্যের দ্বারই খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। প্রতি মাসেই গ্রহরা তার ঘর পরিবর্তন করে থাকে। আগামী মাস অর্থাৎ এপ্রিলে স্থান পরিবর্তন করবে কিছু বড় গ্রহরা।
সূর্য, বুধ, মঙ্গল, বুধ তাদের নিজের অবস্থান পাল্টাবে। এপ্রিল মাসের ২ তারিখ ৩ টে ১৮ মিনিটে মেষ রাশিতে বিপরীতমুখী হবে বুধ গ্রহ। কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে নানান সুযোগ সুবিধা। আবার কিছু রাশির ব্যক্তিদের সাবধানেও থাকতে হবে।

- কোন গ্রহ কখন স্থান পরিবর্তন করবে
এপ্রিল মাসের ৪ তারিখ ১০ টা ৩৬ মিনিটে বুধ বিপরীতমুখী অবস্থায় মেষ রাশিতে অস্ত যাবে। গ্রহের রাজা সূর্য ১৩ এপ্রিল রাত ৯ টা ১৫ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে, তারপর সে বৃষ রাশিতে প্রবেশ করবে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ১২ বছর পর বৃহস্পতি ও সূর্যের মিলন হবে। মীন রাশিতে ১৯ এপ্রিল ১০ টা ২৩ মিনিটে উদয় হবে বুধের। বুধের উত্থানে আর্থিক দিকে লাভ হবে কিছু রাশির ব্যক্তিদের। এপ্রিল মাসের ২৩ তারিখ ৮ টা ৫২ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গল গ্রহ। সেখানেই রাহু, রাহুর সঙ্গে তার মিলন হবে।
এপ্রিল মাসে অনেক বড় গ্রহরা ঘর পরিবর্তন করায় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হচ্ছে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছে।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভের সম্ভাবনা রয়েছে তাঁদের। যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা আসবে। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। আপনার কাজের জায়গায় সকলে আপনার খুব প্রশংসা করবেন।
- মিথুন রাশি
মিথুন ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই বাড়ির বড়দের সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে খুব প্রশংসিত হবেন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময়ে আইনি যে সমস্যায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। আপনাদের জীবনে সফলতা আসবে। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিয়ে খুব লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখে থাকতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications