বুধের স্থান পরিবর্তনে চাকরিতে পদোন্নতি, সুখ-শান্তি বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের

By Autri

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজপুত্র গ্রহ বলেই জানি। প্রায় প্রত্যেক মাসেই বুধ ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। বুধকে বুদ্ধি ও ব্যবসার দাতা বলে মনে করা হয়।

২৬ মার্চ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ গ্রহ। এসময় সকল রাশির ব্যক্তিদের উপর বুধ শুভ ও অশুভ নানান প্রভাব ফেলবে। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। কর্মজীবন থেকে ব্যবসায় মিলবে সফলতা। ভাগ্যের দ্বার খুলবে কাদের।

Astrology
  • তুলা রাশি

বুধের ঘর পরিবর্তনে তুলা রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার ভাগ্যের ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধর্মীয় বা শুভ কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এই রাশির জাতক জাতিকারা ব্যবসায়ে খুব সফলতা অর্জন করতে পারবেন। কর্ম থেকে ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন। দেশ, বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার। যারা গবেষণার কাজে যুক্ত তারা বিদেশ যেতে পারেন। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনারা। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

  • ধনু রাশি

বুধের অন্য রাশিতে গমনের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনার সন্তানের কোনোও সুখবরে আপনি আরোও খুশি হবেন। তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে সফলতা আসবে। পরিবারে সকলের সঙ্গে ও দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন।

  • মকর রাশি

বুধ ঘর পরিবর্তন করায় মকর রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এসময় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। আর্থিক সঙ্কট কেটে আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Tuesday, March 12, 2024, 15:08 [IST]
X
Desktop Bottom Promotion