Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
১৮ বছর পর রাহু ও বুধের মিলনে তৈরি হচ্ছে ‘জড়তা যোগ’, খরচে লাগাম দেবেন কারা
জ্যোতিষশাস্ত্রে বুধ ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাজকুমার গ্রহ বুধকে আমরা শুভ গ্রহ বলেই জানি। রাহু হল ছায়া গ্রহ। রাহুর অশুভ প্রভাবে অনেককেই জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রহরা অনেক সময় তাদের স্থান পরিবর্তন করার সময় বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।
সেসময় তারা নানান যোগ তৈরি করে। তেমনি মার্চ মাসের ৭ তারিখ রাজকুমার গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে এবং রাহু গ্রহ ইতিমধ্যে সেখানেই উপস্থিত রয়েছে। রাহু ও বুধ গ্রহের মিলনে ১৮ বছর পর মীন রাশিতে তৈরি হচ্ছে 'জড়তা যোগ'। যোগের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা।

- মিথুন রাশি
জড়তা যোগের অশুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে বারবার পিছিয়ে পড়তে হবে আপনাকে। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এসময় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে সতর্ক হয় সব কাজ করবেন। পরিবারের সকলের সঙ্গে অশান্তি দেখা দেবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন আপনারা।
- তুলা রাশি
যোগের অশুভ প্রভাবে তুলা রাশির ব্যক্তিরা জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। শরীর খারাপ হতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে ভেবেচিন্তে যাবেন। যদি গাড়ি চালান সাবধানে চালাবেন। কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে আপনার মত বিরোধ লেগে থাকবে পারে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে আসবে নানান সমস্যা, তাই আগেই সাবধান হোন।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি পিছিয়ে পড়বেন। তবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে। দাম্পত্য জীবনে আপনি ততটা সুখী হবেন না। এসময় পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তবে মানসিক চাপ বাড়তে থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications