জীবনে সুখী হতে, ধন-সম্পত্তি আরও বাড়াতে মহা শিবরাত্রির দিন মানুন এই প্রতিকারগুলি

By Autri

প্রতিবছর মহা শিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে। চলতি বছর ১৮ মার্চ এই বিশেষ দিনটি পালিত হবে। এদিন শিবের বিশেষ সূর্যের আয়োজন করেন তাঁর ভক্তরা। উপোস করে আপনি যদি ভোলেবাবার পূজা করেন তাহলে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। শিবরাত্রি দিন সিদ্ধযোগ, সর্বার্থসিদ্ধ যোগ, গজকেশরী যোগ, ধনযোগ তৈরি হচ্ছে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপর।

এই বিশেষ দিনে যদি আপনি ভোলেবাবার বিশেষ কৃপা পেতে চান এবং ধনসম্পত্তি আরোও বাড়াতে চান, সুখ সমৃদ্ধি পেতে চান তাহলে আপনি এই টিপসগুলো মানতে পারেন। দেখুন কী কী মানবেন।

Shivratri
  • আর্থিক অবস্থার উন্নতি

আর্থিক অবস্থার যদি আরোও উন্নতি করতে চান তাহলে মহা শিবরাত্রির দিন সবথেকে শুভ দিন। এদিন আপনি গঙ্গা জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এটি করলে আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি দোষ থাকে তা থেকে আপনি মুক্তি পাবেন এবং আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি করতে পারবেন।

  • জীবনে সুখ আসবে

দেবী লক্ষ্মীকে খুশি করতে ও জীবনে সুখ সমৃদ্ধি আনতে মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে তিন প্রহরে জল ঢালুন। এতে কিন্তু দেবতা শিব ও মা লক্ষ্মী ভীষণ খুশি হন। এদিন বাড়িতে একটি নতুন শিবলিঙ্গ আনুন। শিবরাত্রি থেকে দিন থেকে শুরু করে প্রত্যেকদিন সেই শিব লিঙ্গে জল ঢালুন। দারিদ্রতা ও দূর হবে।

  • মনের ইচ্ছা পূরণ হবে

এমন অনেকই রয়েছেন যাদের মনের ইচ্ছা সহজে পূরণ হয় না। কঠিন পরিশ্রম করার পরেও তাদের ইচ্ছা পূরণ হয় না। যদি এমনটা আপনার সঙ্গেও এমন হয় তাহলে তা থেকে মুক্তি পেতে আপনি শিবরাত্রি দিন লাল কাপড়ে চাল বেঁধে শিবলিঙ্গে নিবেদন করুন। এটি করলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। সেই সঙ্গে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। তবে যে চালগুলো রাখবেন দেখবেন সেগুলো যেন ভাঙা না হয়।

  • পারিবারিক সুখ

পরিবারের সঙ্গে যদি আপনার প্রায় সময়ই অশান্তি লেগে থাকে এবং তা থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ও দুধ একসঙ্গে অর্পণ করুন। এতে আপনার পরিবারের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন। পিতৃ পুরুষরাও কিন্তু এতে খুব খুশি হবেন।

  • শরীর সুস্থ রাখতে মানুন এটি

শরীর সুস্থ রাখতে মহা শিবরাত্রির দিন শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করুন। এতে আপনার উপর থাকা সমস্ত বাধা যেমন কাটবে তেমনি শরীরও আপনার ভালো থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Thursday, March 7, 2024, 21:13 [IST]
X
Desktop Bottom Promotion