Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মার্চে বুধাদিত্য রাজযোগে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে মোট ১২টি রাশি, ৯ টি গ্রহ ও ২৭ টি নক্ষত্রের উল্লেখ আছে। গ্রহ-নক্ষত্ররা সময় মতন ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। ১৪ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে।
ইতিমধ্যে সেখানে রয়েছে বুধ গ্রহ। বুধ ও সূর্যের মিলনের কারণে এই বিশেষ দিনে তৈরি হবে 'বুধাদিত্য যোগ'। এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতিকাদের ওপর। আর্থিক দিয়ে কিছু রাশির জাতকদের খুব লাভ হবে। জানুন কাদের ভালো সময় শুরু হবে।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে। বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে আপনাদের। যারা গবেষণার কাজে যুক্ত তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে। এসময় আপনি পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। দাম্পত্য জীবনেও সুখী হবেন। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- মিথুন রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার দশম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনারা। যারা ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে সফলতার সময় শুরু হবে। সোনা ব্যবসায়ে যারা যুক্ত তাঁদের ব্যবসায় খুব লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন আপনারা। আর্থিক দিকে তাঁদের খুব লাভ হবে। এসময় কঠিন পরিশ্রম করলে আপনিও জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আপনার। সকল কাজে বাবা মায়ের সম্পূর্ণ সমর্থন পাবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির সপ্তম ঘরে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। চাকরি থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে আপনার। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। জুনিয়ররা কাজের জায়গায় পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায়ীরাও ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ, প্রশংসা ও সম্মান পেতে পারেন। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications