Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Solar Eclipse 2023: সূর্যগ্রহণ শেষ হলেই করুন এই কাজ! দূর হবে নেতিবাচক শক্তি
আজ, ২০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। সকাল ৭টা ০৪ মিনিট থেকে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। তবে ভারতে এই গ্রহণ দৃশ্যমান না হওয়ার কারণে, এর সূতক কালও মান্য হবে না।
সূর্যগ্রহণের সময় যেমন কিছু বিধিনিষেধ মানা হয়, তেমনই গ্রহণ শেষ হওয়ার পরেও শাস্ত্রে বর্ণিত নিয়ম পালন করা অত্যন্ত জরুরি। ঘর শুদ্ধিকরণ এবং মন্দির পরিষ্কার প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক, গ্রহণ শেষে কী কী করা উচিত -

সূর্যগ্রহণের পর কী করবেন
১) কথিত আছে, গ্রহণের সময় নেতিবাচক শক্তির ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সূর্যগ্রহণ সমাপ্তির পর পুরো বাড়ি-ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট, ইত্যাদি কাজের জায়গা ভালো করে পরিষ্কার করুন এবং সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দিন।
২) গ্রহণের শেষে সব জায়গা লবণ জল দিয়ে ধুয়ে ফেলুন, যাতে গ্রহণের নেতিবাচক শক্তি দূরে চলে যায়। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং ঘরে থাকা দেবদেবীদেরও স্নান করান।
৩) সূর্যগ্রহণের পর স্নান সেরে দান করা খুবই পুণ্যের কাজ বলে মানা হয়। তামার পাত্র, গম, সুতা, ছোলা, লবণ, গুড় দান করতে পারেন। এ ছাড়া, গরীব-দুঃখীদের খাবার দান করুন।
৪) গ্রহণের পর গোরুকে ঘাস খাওয়ান। সম্ভব হলে কোনও পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করুন।
পূজা ঘরে গঙ্গাজল ছেটান -
গ্রহণ শেষ হওয়ার পরপরই বাড়ির মন্দিরে গঙ্গাজল ছেটাতে হবে। তবে বাড়ির মন্দির স্পর্শ করার আগে গঙ্গাজল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করা খুবই জরুরি। ধর্মীর বিশ্বাস অনুসারে, গঙ্গা জল অত্যন্ত পবিত্র এবং এতে গ্রহণের কোনও খারাপ প্রভাব পড়ে না। তাই গ্রহণের নেতিবাচক প্রভাব দূর করতে বাড়ির প্রতিটি কোণে গঙ্গা জল ছেটানো উচিত।
প্রতিমা ও পূজার সমস্ত জিনিস পরিষ্কার করুন -
গ্রহণকাল শেষ হওয়ার পরে বাড়ির পূজার স্থানে রাখা প্রতিটি দেবদেবীর মূর্তি পরিষ্কার করাও খুব গুরুত্বপূর্ণ। লেবু, দই, চন্দন দিয়ে পরিষ্কার করতে পারেন। প্রতিমার পোশাকও বদলে দিন।
পূজার জন্য ব্যবহৃত বাসনপত্রও পরিষ্কার করা জরুরি। এ ছাড়া, পূজার স্থানে রাখা কলশ, ঘণ্টা, গদা, ত্রিশূল, শঙ্খ অর্থাৎ পূজায় ব্যবহৃত সমস্ত জিনিস পরিষ্কার করা উচিত। গ্রহণের সময় মন্দির ঢেকে রাখার জন্য যে কাপড় ব্যবহার করা হয়েছিল, সেটা সরিয়ে নদী বা পুকুরে ভাসিয়ে দিন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications