এই বাস্তু টিপসগুলি মানলেই জীবনে আসবে সাফল্য, হবেন চিরসুখীও

By Paramita Das

জীবনে প্রত্যেকটি ব্যক্তি সুখী হতে চান, তবে কেউ সুখী হন, কেউ হন না। আবার অনেকে কঠোর পরিশ্রম করার পরেও জীবনে সুখী হন না। সেই সঙ্গে অর্থ ধরে রাখতে পারেন না। এর জন্য প্রথম এবং প্রধান দায়ী হল বাস্তুত্রুটি।

বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা রয়েছে, সেগুলি আপনি মেনে চললে জীবনে সুখে থাকতে পারবেন। তাই আপনার বাড়িতে এমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেগুলো সঠিক দিকে রাখার চেষ্টা করুন। আর্থিক দিয়ে লাভ করতে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করতে এবং জীবন থেকে সমস্ত সমস্যা দূর করতেই এই বাস্তুটিপসগুলি মানুন।

office
  • আলমারি

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের উত্তর, উত্তর পূর্ব দিকে সর্বদাই নিরাপদ জিনিস রাখা উচিত। এই দিকটি সম্পদের দেবতা কুবের ও মা লক্ষ্মীর দিক বলে মনে করা হয়। এই দিকে আপনি আলমারি রাখতে পারেন। এতে আপনার অর্থপ্রাপ্তি হবে। দূর হবে বাস্তুত্রুটিও।

  • ভেবেচিন্তে রঙ করুন

তাই এই দিকে ভেবে চিনতে রঙ করা উচিত। এই দিকে আপনি যদি হালকা সোনালী রঙ করেন, তা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এতে আপনি আর্থিক দিকেও লাভ হবে। যদি পারেন হলুদ বা সাদা রঙ করতে পারেন। এতেও আপনার অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনি যদি ব্যবসায়ী হন, সেখানেও যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন আপনি।

  • পরিষ্কার করে রাখবেন

এই দিক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন। এটি দেবী লক্ষ্মীর দিক। তবেই মা লক্ষ্মীর ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। না হলে কিন্তু আপনার আলমারি ফাঁকা হয়ে যাবে। অর্থহানি হতে পারে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এমনকি পরিবারের উপর নেমে আসবে নানান সমস্যা।

  • রুপোর কয়েন

যদি আপনি আর্থিক সঙ্কট কাটাতে চান, তাহলে বাড়ির উত্তর-পূর্ব দিকে রুপোর টাকার কয়েন রাখুন। এটি অত্যন্ত শুভ। এতে কুবের দেবের কৃপাও পাবেন আপনি।

  • শঙ্খ

বাড়িতে ঠাকুর ঘরে যে শঙ্খ রয়েছে, সেই শঙ্খ নিত্যদিন পুজো করবেন। হলুদ কাপড়ের ওপর শঙ্খ রাখবেন। এতে আপনার অর্থহানি কখনোই হবে না। সেই সঙ্গে জীবনে আপনি সুখী হবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। বিবাহিত জীবনেও সুখী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Monday, November 11, 2024, 13:28 [IST]
X
Desktop Bottom Promotion