একটি তেজপাতাই পারে আপনার ভাগ্য ফেরাতে, কিন্তু কীভাবে, জানুন

By Paramita Das

প্রতিটি রান্নাঘরে কিন্তু তেজপাতা থাকে। আর তেজপাতা দিলে খাবারের স্বাদ ও গন্ধ বেড়ে যায়। তেজপাতা খাবারের স্বাদ বাড়াবার জন্য শুধু যে খাওয়া হয়, তা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্রে, তেজপাতার বিশেষ গুরুত্ব রয়েছে।

যদি আপনি আর্থিক সঙ্কট থেকে বের হতে চান বা পরিবারের সবসময় ঝগড়া, অশান্তি হয় বা আপনার পরিবারের উপর কারোর কুদৃষ্টি থাকে, আর তা থেকে বের হতে চান তাহলে কিন্তু আপনি তেজপাতা দিয়ে এই কাজগুলি করতে পারেন। দেখুন কী কী করবেন।

ছবি সৌজন্য- pexels

অশুভ দৃষ্টি সরাতে কী করবেন- যদি আপনার বাড়ির উপর কারোর কুদৃষ্টি থাকে, তাহলে এক চামচ নুনের সঙ্গে ৭ টি তেজপাতা নিয়ে অশ্বথ গাছের নিচে রেখে দিন। এতে আপনার বাড়ির উপর থেকে অশুভদৃষ্টি চলে যাবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

মনের ইচ্ছা পূরণ করতে কী করবেন- যদি আপনার মনে কোনও ইচ্ছা থাকে এবং সেটি পূরণ না হয়, তাহলে একটি তেজপাতার উপরে খানিকটা সিঁদুর নিয়ে মনের ইচ্ছার কথা লিখুন। তারপরে সেটি কোনও মন্দিরে গিয়ে দিয়ে দিন। বিশ্বাস করা হয়, এই প্রতিকারের মাধ্যমে মনের ইচ্ছা পূরণ হবে ও দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন।

আর্থিক সঙ্কট থেকে কীভাবে বের হবেন- আর্থিক সঙ্কট থেকে বের হতে আপনি কিন্তু তেজপাতার ব্যবহার করতেই পারেন। সকালে স্নান সেরে দেবী লক্ষ্মীর পুজো করুন। তারপরে তেজপাতা সম্পদের দেবীর সামনে দিন। কথিত আছে, এই প্রতিকার করলে আপনার জীবনে খুব সফলতা আসবে । সেই সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার জীবনে ধন-সম্পদ বাড়তে থাকবে।

অসুস্থ মানুষকে সুস্থ করতে কী করবেন- যদি আপনার বাড়িতে প্রায় সময় কেউ অসুস্থ হন ও তাকে যদি সুস্থ করতে চান তাহলে পাঁচটি গোলমরিচ এবং পাঁচটি তেজপাতা একসঙ্গে পুড়িয়ে সারা ঘরে ছড়িয়ে দিন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে। আপনার পরিবারের অসুস্থ ব্যক্তি দ্রুত সুস্থ হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Story first published: Saturday, November 16, 2024, 14:15 [IST]
X
Desktop Bottom Promotion