Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hanuman Chalisa: শুধু বড় বিপদ থেকেই বাঁচাবে না, মানসিক শান্তিও দেবে হনুমান চালিশা!
Hanuman Chalisa: সনাতন ধর্মে প্রতিদিন কোনও একজন দেব-দেবীকে উৎসর্গ করা আছে। তেমনই মঙ্গলবারের অভিপতি হলেন বজরংবলী (Bajrangbali)। ধর্মীয় মতে, প্রতি সপ্তাহে মঙ্গলবার হনুমানজির পুজো (Hanumanji Puja) করা অত্যন্ত শুভ। মনে করা হয়, এই কলিযুগে একমাত্র তিনিই আমাদের উদ্ধার করতে পারেন। এমনকি, তাঁর আশীর্বাদেই রামের দর্শন লাভ করে ছিলেন তুলসীদাস। তাই তাঁর আশীর্বাদ ছাড়া শুভ কাজ সম্ভব নয়। হনুমানজির মহিমা এবং ভক্তদের সমস্যার সমাধান করার স্বভাব দেখেই তুলসীদাস তাঁকে প্রসন্ন করার জন্য হনুমান চালিসা (Hanuman Chalisa) রচনা করেন।
ধ্মীয় বিশ্বাস, ভক্তিভরে হনুমান চালিসা পাঠ করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এটি আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে। বলা হয়, যে ব্যক্তি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, তার সমস্ত বাধা বিপত্তি দূর হয়। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তিনি তার ভক্তদের সাহায্য় করেন। হনুমান চালিসা আমাদের শক্তি ও সাহস জোগায়। ধর্মীয় বিশ্বাস, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে শুধু আধ্যাত্মিক উন্নতিই করে না, সঙ্গে শরীর স্বাস্থ্যও ভালো থাকে। হনুমান চালিসা এতই শক্তিশালী যে এটি পাঠ করলে মনের সব ভয় দূর হয়। আজ জেনে নেওয়া যাক, নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে কী কী উপকার (Benefits of reading Hanuman Chalisa) পেতে পারেন:

ছবি সৌজন্য- PTI
. আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন
ধর্মীয় মতে, আপনার বাড়িতে আর্থিক সংকট থাকলে নিয়মিত ভক্তি সহকারে দিনে ৭ বার হনুমান চালিসা পাঠ করুন। বিশ্বাস, এটি করার ফলে ব্যবসা এবং কর্মে সাফল্য আসবে। যার ফলে ঘরের আর্থিক সমস্যা মিটে যায়।
. ঘরোয়া বিবাদ থেকে মুক্তি পাবেন
কথিত আছে, প্রতিদিন ভক্তি সহকারে হনুমান চালিসা পাঠ করলে বাড়ির ঝামেলা দূর হয়। বাড়িতে শান্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করে। এর নিয়মিত পাঠ বাড়ির সদস্যদের মানসিক চাপমুক্ত থাকতে সাহায্য করে।
. মানসিক শান্তি পাবেন
বলা হয়, হনুমানজির নাম এতটাই শক্তিশালী যে এটি স্মরণ করলেই সকল প্রকার ভয় দূর হয়ে যায়। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, তার মন সম্পূর্ণ শান্ত থাকে। মনে অকেজো জিনিস বা ভয় বিচরণ করে না। প্রতিদিন এটি পাঠ করলে মনের মধ্যে বিরাজমান নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায়।
. রোগ থেকে মুক্তি পাবেন
যে ব্যক্তি প্রতিদিন ভক্তি মনে হনুমান চালিসা পাঠ করেন, তিনি সকল প্রকার শারীরিক কষ্ট থেকে দূরে থাকেন। এর নিয়মিত পাঠ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।
এছাড়াও নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে মানুষ সকল প্রকার অমঙ্গল থেকে মুক্তি পায়। যে ব্যক্তি হনুমান চালিসা পাঠ করেন তিনি ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, আসক্তি, নেশা, লালসা এবং নেশার মতো মন্দের কবল থেকে নিজেকে মুক্ত করতে পারেন বলে ধর্মীয় বিশ্বাস।



Click it and Unblock the Notifications