Vastu tips: বাস্তুর সিঁড়িতে পা রেখেই হবে উন্নতি, না মানলেই বিপদ, দেখে নিন সিঁড়ি সম্বন্ধে বাস্তুবিদদের মতামত

By Bhagysree Sarkar

Vastu tips: বাস্তুশাস্ত্র এমনই একটি বিদ্যা, যেখানে আমাদের স মস্যার সমাধান লুকিয়ে। শুধু জীবনের সমস্যা নয়, বাড়ি তৈরিতেও ভূমিকা রাখে এই বিদ্যা। অনেকেই বলেন, বাস্তুশাস্ত্রকে (Vastu Shastra) মাথায় রেখে বাড়ি তৈরি করা উচিত। এতে বাড়িতে ইতিবাচক প্রভাব (positive impact) পড়ে। যা বাড়ির প্রত্যেক সদস্যের উপকার দেয়। সঙ্গেই বাড়িতে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে রাখে। বাড়ির কোন কোণা কেমন হবে তাও বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই অনেকেই বাস্তুকে মাথায় রেখে বাড়ি তৈরি করে থাকে।

বাস্তুবিদরা বলছেন, অনেকেই শাস্ত্র মতে বাড়ি করলেও কিছু বিষয় তাদের নজরের বাইরে চলে যায়। তারা অনেক ছোটখাটো বিষয়ে মনোযোগ দিতে ভুলে যায়। তাই আপনিও যদি বাড়ি তৈরি করতে চান, তাহলে এই প্রতিবেদনে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কী ধরনের সিঁড়ি থাকা উচিত (Correct direction of stairs according to Vastu) তা সম্পর্কে বিস্তারিত জানানো হবে-

Vastu tips

ছবি সৌজন্য- pexels

  • আপনি বাড়ি তৈরির সময় সিঁড়ির কথা মাথায় রাখবেন। বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ি তৈরি করার সময় আপনার বিজোড় সংখ্যক ধাপের কথা মাথায় রাখা জরুরি। অর্থাৎ সিঁড়ির সংখ্যা ৫, ৭, ৯ বা ১১ এর মতো হওয়া উচিত।
  • অনেকেই বাড়িতে জায়গার সঠিক ব্যবহার করার জন্য সিঁড়ির নীচে থেকে যাওয়া ফাঁকা জায়গায় একটি পুজো ঘর অথবা একটি স্টোর রুম বানিয়ে রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, এমন কোনও নির্মাণের পরামর্শ দেওয়া হয় না। এটি করা অনুচিত। কারণ, এটি একটি নেতিবাচক প্রভাব তৈরি করে বাড়িতে। যা সরাসরি প্রভাব ফেলে বাড়ির প্রত্যেক সদস্যের জীবনে।
  • সিঁড়ি তৈরির ক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির মাঝখানে একটি সিঁড়ি তৈরি করা অনুচিত। বাড়ির মাঝখানকে ব্রহ্মস্থান বলা হয়। তাই বাড়ির মাঝে সিঁড়ি তৈরি করলে বাড়ির সদস্যদের অগ্রগতি বন্ধ হয়ে যায়। সঙ্গে তাদের কাজেও বাধা আসে।
  • বাস্তুশাস্ত্র অনুসারে, সিঁড়ি তৈরির জন্য দক্ষিণ-পশ্চিম দিক অত্যন্ত শুভ। বাড়ির এই দিকে সিঁড়ি তৈরি করলে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। সঙ্গে বাড়িতে আসে সুখ ও সমৃদ্ধি।

Story first published: Friday, November 8, 2024, 16:28 [IST]
X
Desktop Bottom Promotion