Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu Tips for Durga Puja: দুর্গা পুজোয় এই প্রতিকার মানলেই জ্বলজ্বল করবে ভাগ্য, কু-দৃষ্টি থেকে পাবেন মুক্তি
Vastu Tips for Durga Puja: ইতিমধ্যেই শুরু হয়েছে বাঙালীদের মহোৎসব দুর্গা পুজো (Durga Puja)। এই শারদ নবরাত্রিতে দেবী দুর্গার বিভিন্ন রূপকে ৯ দিন ধরে পুজো করা হয়। নবরাত্রির পরের দিনটি বিজয়া দশমী হিসেবে উদ্যাপিত হয়। এই সময় দেবীর পুজোয় বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হয়। আজ আমরা আপনাকে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলব, যা ব্যবহার করে আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং দেবী দূর্গা আপনার উপর আশীর্বাদ (Goddess Durga Blessings) বর্ষণ করবেন।
লবঙ্গ, বাস্তু শাস্ত্রে (Vastu Shastra) এর নানান টোটকা উল্লেখিত। শাস্ত্র মতে, লবঙ্গের প্রদীপ দিয়ে মা দুর্গার আরতি করা অত্যন্ত শুভ। পুজোয় এবং বাড়িতে মশলা হিসেবে ব্যবহৃত এই লবঙ্গ আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। নবরাত্রির সময় লবঙ্গ সম্পর্কিত কিছু কার্যকরী প্রতিকার করলে আপনি অনেক উপকার পাবেন। আপনিও খারাপ নজর থেকে রক্ষা পেতে পারেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

লবঙ্গের সহজ প্রতিকার
- সমস্যা দূর হবে
নবরাত্রির নয় দিনে প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি লবঙ্গ তেলের প্রদীপ জ্বালান। এই তেলে একটি লবঙ্গও মেশাতে হবে। এতে ঘরের খুঁত থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে সব সমস্যাও দূর হয়ে যায়।
- ভাগ্য খুলে যাবে
নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে, ৭টি লবঙ্গ নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। এরপরে এটি বাড়ির পূর্ব দিকে ঝুলিয়ে দিন। দশমী তিথিতে একটি পবিত্র নদীতে এই বান্ডিলটি ভাসিয়ে দিন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার ভাগ্যের উন্নতি হয়।
- ঘরে শান্তি ও সুখ থাকবে
আপনি যখন অষ্টমী বা নবমী তিথিতে হবন করবেন, তখন অবশ্যই তাতে নৈবেদ্য হিসেবে লবঙ্গ যোগ করুন। এটা বিশ্বাস করা হয় যে, এই কাজ করলে ঘরে সুখ আসে। এছাড়াও, যদি আপনার বাড়িতে বিবাদের পরিবেশ থাকে, তবে তাও চলে যায় এবং ঘরে সুখ এবং শান্তি বজায় থাকে।
- বদ নজর থেকে মুক্তি পাবেন
বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি দূর করতে, নবরাত্রির সময় বাড়ির টয়লেট এবং বাথরুমে ৫টি লবঙ্গ পুড়িয়ে দিন। এই প্রতিকারের মাধ্যমে আপনার বাড়ির উপর যদি কারোর কুদৃষ্টি (Evil Eye) পড়ে তাহলে তা থেকে মুক্তি পাবেন। এছাড়াও, বাড়িতে ইতিবাচকতা আসবে।



Click it and Unblock the Notifications