রাহুর প্রভাবে তছনছ জীবন? সোম ও শনিবার করুন এই উপায়, কাটবে সব বিপদ!

রাহুকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এটি ছায়া গ্রহ। কোষ্ঠীতে রাহুর অশুভ প্রভাব বা রাহু দোষ থাকলে ব্যক্তির জীবনে নানান সমস্যা দেখা দেয়। সেই ব্যক্তিকে প্রতিটি কাজে কষ্ট ভোগ করতে হয়। একের পর এক খারাপ ঘটনা ঘটতেই থাকে।

শাস্ত্রে রাহুর অশুভ প্রভাব দূর করার বিভিন্ন উপায়ের উল্লেখ রয়েছে। জেনে নিন, রাহুর দোষ থেকে বাঁচার জন্য কী কী উপায় করা উচিত।

How to reduce the negative effects of Rahu Dosha

সোমবার ও শনিবার করুন এই উপায়

প্রতি সোম ও শনিবার শিবলিঙ্গে জল ও কালো তিল নিবেদন করুন। সকালে স্নান সেরে 'ওঁ রাং রাহুবে নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। এই উপায়ে মহাদেবের আশীর্বাদ লাভ হয়। এর পাশাপাশি কোষ্ঠীতে রাহুর অবস্থান খারাপ হলে বা রাহু দোষ (Rahu Dosh) থাকলে তাও দূর হয়।

বুধবার করুন এই উপায়

বুধবার থেকে শুরু করে ৭ দিন কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ালে রাহু দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং অশুভ প্রভাব সমাপ্ত হয়। কথিত আছে, যারা রাহু দোষে জর্জরিত তাদের নিষ্ঠাভরে শিব পূজা করা উচিত। শিবের কৃপায় রাহু দোষ থেকে মুক্তি মেলে।

এই রঙের পোশাক পরুন

রাহু দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বদা নীল পোশাক পরা উচিত। অ্যালকোহল এবং মাংস একেবারেই ত্যাগ করতে হবে। সর্বদা সৎ পথে থাকতে হবে। শিবসাহিত্য ও শিবপুরাণ পাঠও অত্যন্ত শুভ।

শনিবার এই কাজ করুন

শনিবার তামার পাত্রে জল, কুশ ঘাস ও দূর্বা রাখুন। স্নান করার পর অশ্বত্থ গাছে এই জল নিবেদন করুন। এতে রাহু দোষ থেকে মুক্তি মেলে। এই প্রতিকার একটানা ৭টি শনিবার করলে বিশেষ লাভ হয়।

শনিবার এগুলি খান

কালো তিলের তৈরি খাবার শনিবার খেতে পারেন। এতে রাহু দোষের অবসান হয়। পাশাপাশি এই প্রতিকার শনি দোষের জন্যও কার্যকর।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion