Moon in Horoscope: মানসিক সমস্যা বাড়ায় দুর্বল চন্দ্র, মুক্তি মিলবে কোন পথে?

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে। এই সব গ্রহের সরাসরি প্রভাব দেখা যায় মানব জীবনে। কোষ্ঠীতে কোনও গ্রহ দুর্বল হলে জীবনে একের পর এক বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট লেগেই থাকে।

সমস্ত গ্রহের মধ্যে চন্দ্রের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত থাকলে ব্যক্তির মন শান্ত থাকে এবং জীবনে সাফল্য আসে। তবে দুর্বল চন্দ্রের কারণে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। জেনে নিন, কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত করতে কী কী উপায় অনুসরণ করবেন।

how to strengthen moon in horoscope

অসহায় ব্যক্তিকে সাদা জিনিস দান করুন
কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত করতে হলে অসহায় ও দরিদ্রদের সাদা জিনিস দান করুন। এক্ষেত্রে দুধ দান করা সবচেয়ে ফলদায়ক হতে পারে। এ ছাড়া, আপনি সাদা পোশাকও দান করতে পারেন। সম্ভব হলে রুপো দান করুন। কিন্তু ভুল করেও কারুর কাছ থেকে রুপোর জিনিস নেবেন না।

মাকে সম্মান করুন
মাকে চন্দ্রের প্রতীক মনে করা হয়। মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করলে আপনার কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হয়ে পড়তে পারে। তাই গুরুজনদের সম্মান করে চলুন। বিশেষত মাকে শ্রদ্ধা ও সম্মান করুন। তাঁর সকল ইচ্ছা পালন করুন।

চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি আপনার কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়, তবে নিয়মিত চন্দ্রের বীজ মন্ত্র 'ওঁ শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রমসে নমঃ' জপ করুন। দিনে যতবার খুশি এই মন্ত্র জপ করতে পারেন। বিশেষ করে, যদি সাদা কাপড় পরে এই মন্ত্র জপ করেন তবে তা আরও ফলদায়ক হবে।

জল অপচয় করবেন না
জলের অপচয় একেবারেই যেন না হয়। জল এবং জলের চিহ্নগুলি সাধারণত চাঁদের সঙ্গে যুক্ত। জলের সঠিক ব্যবহারের মাধ্যমে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত করা যায়।

বাড়িতে মন্দিরে ময়ূরের পালক রাখুন
বাড়ির মন্দিরে ময়ূর পালক রাখলে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত হয়। ময়ূরের পালকও ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে এবং সুখ, শান্তি ফেরায়।

রুপোর গয়না পরুন
কোষ্ঠীতে চন্দ্রকে মজবুত করার জন্য রুপোর গয়না পরার পরামর্শ দেওয়া হয়। রুপোর ব্রেসলেট, আংটি, হার, বালা, নূপুর পরতে পারেন। রুপো পরলে মনও ভালো থাকে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion