Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিবাহে বাধা, অর্থাভাবের মূল কারণ দুর্বল বৃহস্পতি! মুক্তি মিলবে কোন পথে?
Moon in Horoscope: জ্যোতিষ শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল বৃহস্পতি। সুখ ও সমৃদ্ধির দাতা বলে মনে করা হয় বৃহস্পতিকে। জ্যোতিষ অনুযায়ী যে জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি মজবুত থাকে, তাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করেন। শিক্ষা ও ধর্মে রুচি থাকে। আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়ে।
কিন্তু কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল থাকলে জীবনে একের পর এক অঘটন, বাধা লেগেই থাকে। এ ক্ষেত্রে এই গ্রহকে শক্তিশালী করার জন্য কয়েকটি উপায়ের উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জেনে নিন, বৃহস্পতি গ্রহের কারণে কী কী সমস্যা দেখা দিতে পারে এবং কোষ্ঠীতে এই গ্রহকে শক্তিশালী করার উপায়।

কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল থাকলে কী হয়?
- জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞানের কারক মানা হয়। কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান অশুভ হলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মন বসে না। শিক্ষাক্ষেত্রে নানা বাধা-বিপত্তি দেখা দেয়।
- কোষ্ঠীতে বৃহস্পতি অশুভ অবস্থায় থাকলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় না। আর্থিক ক্ষতি, কাজে বাধা, বিবাহে বাধা এবং অসফলতার সম্মুখীন হতে হয়।
- কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজমের মতো পেটের রোগও দুর্বল বৃহস্পতির কারণে হয়। এর পাশাপাশি বৃহস্পতির অবস্থান দুর্বল হলে চোখ, গলা, কান, শ্বাস ও ফুসফুস সংক্রান্ত রোগও দেখা দিতে পারে।
বৃহস্পতিকে শক্তিশালী করার উপায়
- বৃহস্পতিবার হলুদ জিনিস দান করা শুভ হবে। সোনা, হলুদ, ছোলা, হলুদ ফল দান করুন। ধর্মীয় বা শিক্ষামূলক বইও দান করতে পারেন। এতে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন। সন্তানের শিক্ষায় আসা বাধা দূর হবে। এর পাশাপাশি ক্যারিয়ারেও সাফল্য মিলবে।
- বৃহস্পতিবার দিন লক্ষ্মী-নারায়ণের পূজার্চনা করুন। সম্ভব হলে বৃহস্পতিবারের ব্রত কথাও পড়ুন। এতে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে।
- বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে স্নান করলে বৃহস্পতি দেবের আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস। এ ছাড়া, বৃহস্পতিবার দিন কলা গাছের পুজো করাও অত্যন্ত শুভ।
- এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন বা কেশরের তিলক লাগিয়ে পূজা করুন। নিজেও এই তিলক লাগান। প্রতি বৃহস্পতিবার এই উপায় করলে ধনসম্পদ বৃদ্ধি হবে। কখনও অর্থাভাব হবে না।
- বৃহস্পতিবার দিন হলুদ কাপড়ে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি রেখে হলুদ চন্দন ও হলুদ ফুল দিয়ে পূজা করুন। এতে দাম্পত্য জীবনে চলমান কলহের অবসান ঘটবে।
- বৃহস্পতিবার কলা গাছের পুজোর পর সত্যনারায়ণ বা বৃহস্পতির ব্রতকথা শুনুন। শাস্ত্র মতে, এই দিনে হলুদ রঙের পোশাক পরলে স্বাস্থ্যের উন্নতি হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications