Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাড়িতে শনি দেবের ছবি রেখে পুজো করলে কি হতে পারে জানা আছে?
নিয়মিত শনি দেবের পুজো শুরু করলে মোটেও তাঁর বক্র দৃষ্টি আমাদের উপর পরে না। বরং এমনটা করলে একেবারে উল্টো ঘটনা ঘটে।
সাধারণত বাঙালি গৃহস্থে শনি দেবের পুজো করা হয় না। কারণ অনেকেই শনি দেবকে বেজায় ভয় করে থাকেন। আর কেন ভয় পাবে নাই বা বলুন! জ্যোতিষ শাস্ত্র মতে কারও কুষ্টিতে শনি দেবের প্রবেশ ঘটলে সাড়ে সাত বছর ধরে জীবনে নানাবিধ কঠিন ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। শুধু কী তাই, আরও এমন সব কান্ড ঘটতে শুরু করে যে জীবন দুর্বিসহ হয়ে উঠতে সময় লাগে না। তবে এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা উচিত যে নিয়মিত শনি দেবের পুজো শুরু করলে মোটেও তাঁর বক্র দৃষ্টি আমাদের উপর পরে না। বরং এমনটা করলে একেবারে উল্টো ঘটনা ঘটে। এক্ষেত্রে সর্বশক্তিমান এতটাই প্রসন্ন হন যে জীবন পথে মাথা চাড়া দিয়ে ওঠে নানাবিধ সমস্যার পাহাড় সরে যেতে শুরু করে। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার। তবে প্রশ্ন হল সবাই কি শনি দেবের পুজো করতে পারেন? আলবাৎ পারেন! তবে যাদের কুষ্টিতে শনি গ্রহের প্রবেশ ঘটেছে, তাদেরই মূলত দেবের পুজো করা উচিত।
প্রসঙ্গত, বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে শনি দেব হলেন বেজায় শক্তিশালী এক গ্রহ। এই গ্রহের প্রভাব তখনই কারও কুষ্টির উপর পরে যখন সেই ব্যক্তির পাপের ঘড়া ভরতে শুরু করে। আসলে শনি দেব আমাদের পাপের শাস্তি দিয়ে থাকেন। আর শাস্তি যে কখনই সহজ হয় না, সে কথা কি আর বলে দিতে হবে! তবে এই শাস্তির ফাঁদ থেকে বাঁচার সহজ একটা উপায়ও আছে। কী উপায়? প্রতি শনিবার বাড়িতে শনিদেবের আরাধনা করা শুরু করুন। দেখবেন ফল পাবেন একেবারে হাতে-নাতে!

শনি বারে শনি পুজো:
সোমবার যেমন ভগবান শিবের দিন, তেমনি শনিবার হল শনি দেবের দিন। তাই এইদিন সকাল সকাল উঠে স্নান সেরে যদি দেবের আরাধনা করা যায়, তাহলে দরুন ফল মেলে। তবে এক্ষেত্রে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন- শনিবার ভোর ভোর উঠে সারা শরীরে তিল তেল মেখে স্নান করতে হবে। তারপর পরিষ্কার জামা-কাপড় পরে শুরু করতে হবে দেবের পুজো। প্রসঙ্গত, শনি দেবের আরাধনা করলে সারাদিন উপোস করে থাকতে হয় এবং পড়তে হয় কালো জামা-প্যান্ট!

জ্বালাতে হবে দিয়া:
এমনটা বিশ্বাস করা হয় যে শনি দেবের পুজো করার সময় যদি তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো যায়, তাহলে দেব বেজায় প্রসন্ন হন। তাই তো দেবের আরাধনা করার সময় এই নিয়মটি মানতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, ঠাকুরের আসনের দু কোণায় একটা করে প্রদীপ জ্বালাতে হবে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে ঠাকুরের সামনে একটা প্রদীপ জ্বালানো মোটেও শুভ নয়।

শনি দেবের ছবি:
শাস্ত্র মতে শনি দেবের পুজো করার সময় তার ছবির পুজো করার পাশাপাশি গণেশ ঠাকুর, হনুমানজি এবং শিব ঠাকুরের পুজো করা উচিত। কারণ এমনটা করলে নাকি বেশি সুফল পাওয়া যায়। প্রসঙ্গত, এক্ষেত্রে প্রথমে গণেষ ঠাকুরকে পুজো করে শনি দেবের আরাধনা শুরু করতে হবে। তারপর এক একে হনুমানজি এবং দেবাদিদেবের আরাধনা করে শেষ করতে হবে পুজো। প্রতি শনিবার এই নিয়মগুলি মেনে যদি দেবের আরাধনা করতে পারেন, তাহলে জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে। সেই সঙ্গে কোনও ধরনের বিপদ হওয়ার আশঙ্কাও যাবে কমে।

কীভাবে করতে হবে শনি দেবের পুজো?
ঠাকুরের আসনে পরিষ্কার কাপড় পেতে একে একে শনি দেব, গণেশ দেব, শিব ঠাকুর এবং হনুমানজির ছবি ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর শনি দেবের ছবির সামনে তিল তেল দিয়ে দুটি প্রদীপ জ্বালিয়ে নিয়ে এক মনে গণেশ ঠাকুরকে ডেকে অল্প পরিমাণ তিল শনি দেবের সামনে রাখতে হবে। এর পরের ধাপে হনুমানজি এবং শিব ঠাকুরের ছবির সামনে তাজা ফুল নিবেদেন করে এক মনে শনি গায়েত্রী মন্ত্র জপ করে শুরু করতে হবে শনি দেবের পুজো। প্রসঙ্গত, শনি গায়েত্রী মন্ত্রটি হল-"আওম সনাছরয় বিদমাহে সুরিয়াপুত্রায়া ধিমাহী তান্নো মান্দ প্রচাদায়াত"। মন্ত্রটি পাঠ শেষ করে প্রদীপের সাহায্যে ভাল করে আরতি করে শেষ করতে হবে দেবের পুজো। প্রসঙ্গত, প্রতি শনিবার সকালে যেমন শনি দেবের পুজো করতে হবে, তেমনি একই নিয়ম মেনে সন্ধ্যা বেলাতেও আরতি করতে হবে সর্বশক্তিমানের। এমনটা করলে তবেই কিন্তু মিলবে উপকার।

শনি দেবকে প্রসন্ন করার আরও কিছু পদ্ধতি:
এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার নিরামিষ খাবার খাওয়া পাশাপাশি যদি গরীব মানুষদের অর্থ এবং বস্ত্র দান করা হয়, তাহলে শনিদেব খুবই প্রসন্ন হন। শুধু তাই নয়, এদিন কালো রঙের জামা-কাপড় পরে থাকলেও শনি দেবের প্রকোপ কমতে শুরু করে। প্রসঙ্গত, আরেকভাবেও সর্বশক্তিমানের নেক নজরে আসতে পারেন। কীভাবে? শাস্ত্রে এমনটা উল্লেখ রয়েছে যে শনি দেব সরষের তেল খুব পছন্দ করেন। তাই তো প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় সরষের তেল ঢাললে সর্বশক্তিমানের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা যায় কমে।



Click it and Unblock the Notifications