কীভাবে সোমবতী অমাবস্যায় রাগান্বিত পূর্বপুরুষদের করবেন খুশি?

By Bhagysree Sarkar

এ বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সোমবার অর্থাৎ ৮ই এপ্রিল পড়েছে। শাস্ত্র অনুযায়ী, এদিন ভোর ৩টে ১১ মিনিট থেকে শুরু হয়ে রাত ১১টা ৫৫ মিনিট অবধি থাকবে এই শুভ মুহূর্ত। এরমধ্যে স্নানের সময় ভোর ৪টে ৩২ মিনিট থেকে শুরু হবে। এই সময়কে ব্রাহ্ম মুহুর্ত বলা হয়।

সোমবতী অমাবস্যায় স্নান, দান এবং পূজোর বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্রমতে, এই পুজো উপলক্ষে নিজের ক্রুদ্ধ পূর্বপুরুষদের খুশি করার সুযোগও রয়েছে। যাদের পূর্বপুরুষরা পিতৃ দোষে ক্ষুব্ধ, তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সঙ্গেই বাধা পড়ে তাদের উন্নতিতে। আসুন জেনে নিই এই অমাবস্যায় পূর্বপুরুষদের খুশি করার উপায়-

Somvati Amavasya

১. সোমবতী অমাবস্যায় সকালে স্নান করুন। এরপর আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাদের জল নিবেদন করুন। তর্পণে কালো তিল, সাদা ফুল ও কুশ ব্যবহার করুন। তর্পণ নিবেদন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। তাঁরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাঁর কৃপায় বংশ, সম্পদ, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

২. সোমবতী অমাবস্যায়, ভগবান শিবকে বেলপত্র নিবেদন করুন। পাশাপাশি শিবলিঙ্গের জলাভিষেক করুন। এই প্রতিকারে পিতৃদোষ দূর করা যায়।

৩. সোমবতী অমাবস্যার দিন, স্নান এবং দান করার পরে, একটি অশোক গাছ লাগান। তাতে প্রতিদিন জল দিন। কথিত আছে, অশোক গাছ ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রিয়। তাঁর কৃপাতেই মানুষ মোক্ষ লাভ করে। পূর্বপুরুষদের খুশি করতে সোমবতী অমাবস্যায় একটি অশোক গাছ লাগান। পিতৃপক্ষেও এই প্রতিকার করা উচিত।

৪. সোমবতী অমাবস্যা উপলক্ষে, স্নান এবং দান করার পরে, পিপল গাছের মূলে জল দিন। শাস্ত্র অনুসারে, পিপল গাছে ভগবান বিষ্ণু, শিব ও ব্রহ্মা দেবের অধিবাস। পিপল গাছের সেবা ও পূজো করলে আপনার পূর্বপুরুষরা উপকৃত হবেন। তাঁদের কষ্টের অবসান হবে এবং তাঁরা মোক্ষলাভ করতে সক্ষম হবেন।

৫. সোমবতী অমাবস্যায়, আমরা ভগবান শিব এবং মা পার্বতীর উপাসনা করি। কিন্তু এইদিনে আমাদের পূর্বপুরুষদের পরিত্রাণ প্রদানের জন্য আমরা ভগবান বিষ্ণুর পূজো করি। তাঁর মন্ত্র জপ করি, "ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ"। প্রাপ্ত পুণ্য আপনার পূর্বপুরুষদের কাছে নিবেদন করুন। এটি তাঁদের খুশি করবে এবং আপনাকে আশীর্বাদ করবে।

Story first published: Sunday, March 31, 2024, 18:23 [IST]
X
Desktop Bottom Promotion